Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

হাসান! আপনার ঘা বলার বলুন আমি সব মানবো । শুধু আমার গুপ্তধন চাই।” “তাহলে আপনাকে আমার প্রতিটি কথা মানতে হবে। সেখানে আপনিই যাবেন । যাওয়ার সব ব্যবস্থাও আপনি করবেন। গুপ্তধন পেলে এক-চতুর্থাংশ তাকে দিতে হবে যে আপনার স্থলে এখানে আমীরির দায়িত্ব পালন করবে ।" “কেল্লার আমীর তো আমার কোন আত্মীয়ই হবে ।” 'না। আমি এটাও আমার বিদ্যার আলোকে দেখেছি। এ শহরের প্রতিটি লোকের, প্রতিটি ঘরের দায়িত্‌ এবং এই কেল্লার দায়িত্‌ আমাকে: সোপর্দ করা হয়েছিলো । আমি তো তা গ্রহণ করতে পারি না। আমাকে এরপর হুকুম দেয়া হয়েছে, কেল্লার স্থলাভিষিক্ত আমি যেন নিযুক্ত করি.। কেল্লার আমীর কে হবে আমি ফয়সালা করে ফেলেছি। অনেক ভাবনা চিন্তা করেই ফয়সালা করেছি আমি ।. ফয়সালা করেছি, শাহদরের আমীর আহমদ ইবনে গুতাশ আপনার স্থলাভিষিক্ত হবেন। আপনি ফিরে এলে গুপ্তধনের এক-চতুর্থাংশ তাকে আপনি দিয়ে দিবেন । আর তিনি আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে শাহদর চলে যাবেন ।” “আমি রাজী" - কোন চিন্তা ছাড়াই সালেহ যেন কথাটা মেনে নিলো। “তাকে আপনার হাতে লেখা চিঠি দিতে হবে । এই চিঠি লিখলেই আপনাকে গুপ্তধনের সন্ধান দেয়া হবে । এটা একটা চুক্তিকারে হবে । যার ওপর আপনার দস্তখত ও-সিল থাকবে । আহমদ ইবনে গুতাশের স্থলে আমি দস্তখত করবো। আর. সাক্ষী হিসেবে এখানকার মসজিদের দুই ইমাম ও শহরের কাজীর (বিচারপতি) দস্তখতও থাকবে । আপনি জীবিত না ফিরলে খালজানের আমীর আহমদ ইবনে গুতাশই হবেন। তিনি যাকে ইচ্ছা এ্রই শহর তাকে বুঝিয়ে দিতে হবে। তিনি কাউকে না দিলে কেউ তার কাছ থেকে এই শহর নিতে পারবে না।' “মৃত্যুর আশংকা কি নিশ্চিত”? মৃত্যুর আশংকা নিশ্চিত তবে মৃত্য নিশ্চিত নয়। জীবিত ফিরে আসারও সমান সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবস্থা যত শক্ত হবে মৃত্যুর আশংকাও তত কমবে ।' সালেহ এক দিকে হাসানের খোদার দূত হওয়ার বিষয়টা মেনে নিতে পারছিলো না। অন্যদিকে তার মানসিক দৃঢ়তা এমন পলকা হয়ে গিয়েছিলো, হাসান যা বলতো সে তাই মেনে নিতো । গুপ্তধন সত্যিই আছে কিনা সেটাও ভেবে দেখার ধৈর্য ছিলো না। এ কথাটা সেখানে সবসময়ই প্রচলিত ছিলো যে, অনেক বনদস্যু-মরুদস্যু শত শত কাফেলা লুট করে, অনেক জলদস্যু অগণিত জাহাজ লুট করে এত বস্তা বস্তা হীরা জহরত সোনা রুপা ইত্যাদির মালিক বনে যায় যে, সেগুলো লোকালয়ের কোথাও নিরাপদে রাখা সম্ভব হতো না। তাই তারা দুর্গম কোন জায়গায় গিয়ে সেগুলো পুঁতে ফেলে। অনেক দস্যু সেগুলো পরে উদ্ধার করার সুযোগ পেয়ে নিয়ে আসে । আর অধিকাংশই তাদের পুঁতে রাখা ধনভাপ্তার উদ্ধারের সুযোগ পায় না। সেগুলো এমনিতেই পড়ে থাকে । অনেক রাজা বাদশাও এভাবে অনেক শহর, দেশ জয় করে সেখানকার রাজ ধনভাপ্তার লুট করে নিয়ে আসে । কিন্তু নিজ রাজ্যে এত সম্পদ ১৪৬ ডখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।