Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

ফারাহ সালেহের কামরা থেকে বের হয়ে যাচ্ছিলো । সালেহ পিছু ডেকে বললো, এ রাতে তুমি আমার তাবুতে যে ফুল নিয়ে এসেছিলে সেটা কি এখানে পাওয়া যাবে? “সে ফুল পাওয়া না গেলেও এর থেকে তৈরী সুগদ্ধি আছে। সামান্য তুলায় লাগিয়ে নিয়ে আসবো । তবে ছুরি করে আনতে হবে। হাসান ইবনে সবার কাছেও আছে এই সুগন্ধি। তিনি এটা লুকিয়ে রাখেন । সেদিন ঘটনাক্রমে তার কাছে এঁ ফুল পেয়ে নিয়ে এসেছিলাম । সালেহ পরদিন রাতে এঁ সুগদ্ধি নিয়ে হাসানের সঙ্গে খেতে বসলো । সেটা লাগানোর পর থেকেই তার ইচ্ছে হচ্ছে হেসে খেলে এই জীবনটা ভোগ করতে । রাতের খাওয়ার পর হাসানকে সালেহ বললো, “ফারাহকে যে ডাকলেন নাঃ শত হলেও সে তো এক আমীরের ভাগ্নি ।' “হ্যা তাকে ডাকা উচিত ছিলো - হাসান বললো ।" একটু পর ফারাহ এলো । হাসানকে অনুনয় করে বললো, “আমার একটা কথা রাখুন। আমীরে খালজান অত্যন্ত পেরেশান। আপনি তার হাত দেখে নক্ষত্র গণনা করেছেন। কিন্তু উনাকে বললেন না কিছুই ।” “হ্যা হাসান! এর চেয়ে ভালো ছিলো আমার হাত না দেখলে! আশংকাজনক কিছু হলে তাও তো আমাকে জানানো উচিত | আপনার নীরবতা আমাকে বেশ কষ্ট দিচ্ছে' - সালেহ এবার হাসানকে 'তুমির বদলে “আপনি” করে বললো। “বলে দিননা, বলে দিননা" - ফারাহ বাচ্চাদের গলায় বললো । হাসান চোখ বন্ধ করে মাথা নুইয়ে কিছুক্ষণ নীরব থাকলো । একটু পর মাথা উঠিয়ে সালেহের দিকে তাকালো । অতি গন্তীর গলায় বললো, “আপনার হাতের রেখায় একটা গুপ্তধন ঘুরছে। কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। প্রাণের আশংকা তো আছেই, আরো অনেক ধরনের বিপদ আছে। আর যদি দৈবক্রমে আপনি সেটা তুলে আনতে পারেনও এর একটা অংশ আলাদা করতে হবে আপনাকে ।' “আপনি যতটুকু চাইবেন আমি দেবো ।' “সে কথা নয়। আমার কিছু লাগবে না। এজন্যেই আপনাকে এর কথা জানাচ্ছিলাম না। এটা আমার বিদ্যা ও তার প্রয়োগের শর্ত। যা আপনাকে পালন করতে হবে । আর না হয় এমন পরিণাম হবে আপনার যে, বললে তা কল্পনা করতে গিয়েও কাপন ছুটে ষাবে। এর থেকে কিছু নিতে চাইলে ফারাহ নিতে পারে, আপনার কোন নিকটাত্বীয়ও নিতে পারে। হ্যা, যে বিদ্যার মাধ্যমে এই গুগুধনের কথা -জেনেছি সে বিদ্যার মাধ্যমেই এখন আপনার বড় কোন ক্ষতি ছাড়া গুপ্তধন যাতে আপনার হাতে আসে তার চেষ্টা করতে পারি। আমি নির্দেশ পেয়েছি, আপনার অনুপস্থিতিতে যে. পর্যস্ত এ কেল্লার কোন আমীর আপনার স্থলে না নিযুক্ত করবেন সে পর্যন্ত আপনি গুপ্তধন পর্যস্ত পৌছতে পারবেন না ।' শয়তানের বেহেশ্ত-১০ ১৪৫ ডখ্৮্.211001119.001)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।