Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

ফারাহের কামরাটি সালেহের কামরার একেবারে পাশেই রাখা হলো। মাঝরাতে ফারাহ সালেহের কামরায় গিয়ে উপস্থিত হলো । সালেহ জানতো ফারহা আজ আসবে । এজন্য তার দুই স্ত্রীর একজনকেও তার সঙ্গে রাখেনি। তার ত্রীরাও সেটা হাসিমুখে মেনে নেয়। সেখানকার প্রচলনই ছিলো এটা । বড় বড় আমীররা চার বিয়ে করতো । আর সালেহের তো ছিলো দুই বিয়ে। “পাওয়া গেছে, খুবই গোপন কথা” - ফারহা বললো- “বহু কষ্টে হাসান ইবনে সবা বলেছেন আপনার ভাগ্যে একটা গুপ্তধন লেখা আছে।' “তাহলে এট্টা সে আমার কাছে গোপন করলো কেন?" “তিনি বলেছেন, গুপ্তধনটি এমন জায়গায় যেখানে পৌছতে হলে প্রাণও বাজি রাখতে হবে। রাস্তা বড় ভয়ংকর বিপদসংকুল । গুপ্তধনটিকে ঘিরে ভয়াবহ সব বিপদ ওৎ পেতে আছে। সাপ, বিচ্ছু, মাংশাসী প্রাণী কি নেই সেখানে!" শুপ্তধন! সেটা কত বড়ঃ কি আছে তাতে...এসব কি সে বলেনি? “বিস্তারিত বলেননি তিনি । শুধু বলেছেন, সেই গুপ্তধন দিয়ে এরকম দশটা খালজান শহর কেনা যাবে। তারপরও এত রয়ে যাবে যে, কয়েক পুরুষও তা শেষ করতে পারবে না ।' হাসানও তো সেই গুপ্তধন হাতিয়ে নিতে পারে। তার কাছে জাদু আর জ্যোতিষ বিদ্যার শক্তি আছে।' “না জনাব! দুনিয়ার ধনসম্পদ আর এসব গুপ্তধনের প্রতি তার কোন আগ্রহ নেই। যখনই তার কাছে যাবেন তাকে আপনি ইবাদতে রত দেখবেন । খোদার সন্তুষ্টির প্রতিই তার সব ধ্যান-মন।' “তাহলে সে তোমাকে ওর সঙ্গে রেখেছে কেনঃ' “আপনি যেমন ভাবছেন তার সঙ্গে আমার সম্পর্ক তেমনটা নয় ৷ আমার প্রতি তার তীব্র মমতা আছে - এটা আমি অস্বীকার করি নাঁ। কিন্তু এই মমতা আর ভালোবাসা একেবারেই তিন্ন। তিনি আমাকে তার কাছে বসিয়ে আমার চুলে আঙ্গুল দিয়ে বিলি কাটেন আর বলেন, তোমার এই কোমল রেশম ছুল আমার ভালোও লাগে, শুদ্ধতাও পাই এখানে । তিনি কয়েকবারই বলেছেন, আমি তোমাকে একটা পবিত্র ফুল মনে করি। ফুল থেকে সৌরভ নেয়া হয়। তাকে অপবিত্র করা হয় না। তার মনে আমার জন্য যে স্নেহমিশ্রিত ভালোবাসা রয়েছে তা কেবল “আবে কাওসারের সঙ্গেই তুলনীয় । আপনি মনে কোন সন্দেহ রাখবেন না।" 'আমি মনে কোন সন্দেহ রাখবো না ফারাহ! তুমি ওকে বলো গুপ্তধনের জায়গা ও সেখানে পৌছার পথ বলে দিতে । এত বর্শা ও তলোয়ারধারী সঙ্গে করে আমি নিয়ে যাবো যে, হাজার হাজার সাপ বিচ্ছু খতম করে দিতে পারবে । ভেবে দেখো ফারাহ! এ গুপ্তধন পেয়ে গেলে আমাদের জীবন দেখো কেমন রাজকীয় হয়ে উঠবে!" “এ গুপ্তধনের প্রতি আপনার মতোই আমার আগ্রহ । আমি তাকে জিজ্ঞেস না করে ছাড়বো না।' ১৪৪ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।