না। তার চেহারায় অস্বাভাবিক কি একটা দেখেছি যেন...চারদিন এখানে অপেক্ষা করতে বলেছে আমাকে । এখানে তো আমি এতদিনের জন্য আসিনি। তার ব্যাপারে আমি প্রভাবাৰ্বিত নই। সে খোদার দূত একথাও মানি না আমি । আমার ভাগ্যরেখার রহস্য জানার জন্যই রয়ে যেতে হলো আমাকে । তুমি কি সেটা জেনে আসতে পারবে? হ্যা বড় কোন বিপদের কিছু না হলে তিনি আমাকে বলবেন” “চলেই যেতে চাইছিলাম । আমি কঠোর আহলে সুন্নত । ভাগ্যে যা আছে তা তো ঘটবেই। কিন্তু তুমি আমার পায়ের শিকল বনে গেছো ।' “এখন আপনি যে দিকেই যাবেন এই শিকল সেদিকেই যাবে। উহু মনে পড়েছে, আপনার জন্য ফুল এনেছিলাম ।' ফারাহ খাটের নিচের একটি ঝুড়ি থেকে এক তোড়া ফুল নিয়ে সালেহের হাতে দিলো । “আহ কি পিয়ারী খুশবু। আমি তো দূর দারাজের জঙ্গলের ফুলের ঘ্বাণও নিয়েছি। কিন্তু এমন ঘ্বাণ আর কখনো পাইনি ।' বারবার সালেহ ফুলগুলো নাকেমুখে লাগাতে লাগলো । ধীরে ধীরে তার অবস্থার ভি তে রানা ররর হরর ছে! বাকী জীবন তার গোলামিতে কাটিয়ে দিলেও সুখ । “আমার একটা পরামর্শ শুনুন । হাসান ইবনে সবাকে খালজানে গিয়ে কয়েকদিন আপনার আতিথ্য গ্রহণ করতে বলুন। এতে আপনি আপনার হস্তগণনার রহস্যও জানতে পারবেন । হাসান ইবনে সবাও আমাকে তার সঙ্গে নিয়ে যাবেন। আমি খালজান গেলে উনাকে তখন বলতে পারবো, আমি আর ফিরে যাবো না । বাকী জীবন আপনার সঙ্গে কাটিয়ে দেবো ।' “আমি তাই করছি। তাকে আমি খালজানের দাওয়াত দিয়ে বলবো, যেভাবেই হোক আমাকে বুঝাও তুমি খোদার সম্মানিত দূত । তখন তোমাকে শুধু মেনেই নিবো না তোমার ফেরকার এমন প্রচার চালাবো যে, তুমি হয়রান হয়ে যাবে ।' অনেকক্ষণ পর ফারাহ তার তীবু থেকে বের হলো। সালেহ নুমাইরী বাকী রাত ছটফট করেই শেষ করে দিলো । গঘ ৮ হাসান ইবনে সবা খালজান যাওয়ার নিমন্ত্রণ গ্রহণ করলো । এক দিন পর কাফেলা খালজানের দিকে রওয়ানা দিলো । হাসান তার সঙ্গে আনা মেয়ে তিনজনের মধ্যে ফারাহকে রেখে বাকী দু'জনকে শাহদর পাঠিয়ে দিলো। অন্যান্য খিমাটিমাও পাঠিয়ে দিলো । রাখলো শুধু অল্প কয়েকজন লোক। সালেহের বাড়িটি বিশাল এক আমীরানা মহল । হাসান ও ফারাহকে পৃথক পৃথক সজ্জিত দু'টি কামরায় নিয়ে যাওয়া হলো । ১৪৩ দ্ডখড/.21100091109.00910.
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।