Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“এখনো কি তোমার পছন্দের মানুষ পাওয়া যায়নি?” “এখন পাওয়া গেছে।' “সে সৌভাগ্যবান কে?” ফারাহ সালেহের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলো । “এত লজ্জা পাওয়ার কি আছে? সে কি জানে তুমি কাকে পছন্দ করো? না'। “তাকে তো বলে দেয়া উচিত।” “ভয় হয়। সে না আবার বলে দেয় আমাকে তার পছন্দ নয়।' “সে তো জঙ্গলি জানোয়ার যে তোমাকে অপছন্দ করবে । “আপনি কি আমাকে পছন্দ করবেন?" “তুমি কি গ্রহণ করবে আমাকে?' - সালেহ পেরেশান হয়ে জিজ্ঞেস করলো । ফারাহ আস্তে আস্তে তার হাতটি বাড়িয়ে দিলো সালেহের দিকে । পরক্ষণেই তার আঙ্গুলগুলো সালেহের মুঠিতে বন্দী হয়ে গেলো । তার আর মনেই রইলো না তার সামনে নাস্তা পড়ে আছে। সেদিন সুযোগ পেলেই ফারাহ সালেহের তাবুতে ঢুকে পড়লো এবং হেসে খেলে ফিরে আসল । পরদিন হাসান ও সালেহ আবার বসলো । হাসান কি ভুল পথে আছে না সঠিক পথে আছে তা নিয়ে কথা হলো । গত রাতে সালেহ যেমন হাসানের প্রতি অনমনীয় ছিলো আজ রাতে দেখা গেলো পুরো উল্টো। তার মাথায় ঘবুরছিলো শুধু ফারাহ আর হাসানের হস্ত গণনা । ফারাহকে দেখে তার যৌবন আরেকবার জেগে উঠেছে। আর হাসানের হাত গণনার রহস্য তাকে করে তুলেছে আরো ব্যাকুল। সে রাতে সালেহ ঘুমাতে গেলো একটু দেরীতে । মাঝরাতে মুখে কারো কোমল হাতের স্পর্শ পেয়ে তার গভীর ঘুমও ভেঙ্গে গেলো । হড়বড় করে উঠে বসে হাতটি খপ করে ধরে ফেললো । হাত নয় যেন মাখনের টুকরো । তাবুর ভেতরের জমাট অন্ধকারেও হাতটা চিনতে পারলো সালেহ। হাতধরে টেনে তাকে নিজের দিকে নিয়ে এলো । ফারাহ হি হি করে হাসতে হাসতে তার ওপর গড়িয়ে পড়লো । সালেহের বয়স চল্লিশের কাছাকাছি হলেও পচিশ ছাবিবশ বছরের যুবকের মতো সুঠামদেহী ছিলো সে। 57755055545 একাকার হয়ে গেছে। “এখন নয়, আগে বিয়ে....এখন এমনি গল্প হোক' - ফারাহ চাপা কণ্ঠে বললো। সালেহ উঠে বসলো । ফারাহ তার মাথা সালেহের বুকে এলিয়ে দিলো। তারপর দু'জনে কথায় কথায় হারিয়ে যেতে লাগলো দূরদেশে। ফারাহ! কাজ করো একটা । হাসান ইবনে সবা সেদিন আমার হাত দেখে এমন চুপচাপ হয়ে গেলো যে, আমার ভাগ্যে এমনকী ঘটছে যা সে আমাকে বলতে চাচ্ছে ১৪২ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।