Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

সালেহ কিছু না বলে তার হাত এগিয়ে দিলো । “তোমার পরীক্ষা'-সালেহ বললো । কথার মোড় যে হাসান ঘুরিয়ে দিয়েছে সেটা ধরতেও পারলো না সালেহ । হাসান সালেহের ডান হাত তার হাতে নিয়ে মাথা নিচু করে গতীর চোখে রেখা পড়তে লাগলো । হঠাৎ সে এমন তীব্রবেগে তার মাথা উঠিয়ে ফেললো যেন সালেহের হাত থেকে সাপ তেড়ে আসছে। চেহারায় চরম দুশ্চিন্তার ভাব ফুটিয়ে সালেহের দিকে তাকালো । “কি দেখা গেছে?' - সালেহ জিজ্ঞেস করলো । হাসান কিছু না বলে কলম কাগজ চেয়ে নিয়ে এর মধ্যে একটা বৃত্ত আকলো। তারপর বৃত্তের ভেতর সোজা, বাকা এবং তেরছা করে কিছু রেখা টানলো। অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে থেকে বললো, প্রায় চারদিন থাকতে হবে এখানে । এখনো স্পষ্ট হচ্ছে না ব্যাপার ।' “ভালো না মন্দ ব্যাপার? “ভালোও হতে পারে মন্দও হতে পারে । যাই হোক, মামুলি কিছু হবে না। ব্রাজকীয়ও হতে পারে সাধারণও হতে পারে । চার দিন দেখবো । পঞ্চম দিনে রেখা ও নক্ষত্রের আবর্তনের ফলাফল আপনার সামনে এসে যাবে ।” সালেহ দারুণ অস্থির হয়ে পড়লো । হাসান তাকে তার তাবৃতে পাঠিয়ে দিলো । ০ | পরদিন সকালে তার তীবুতে নাস্তা নিয়ে গেলো ফারাহ। নাস্তা দিয়ে সে চলে এলো না, সেখানেই দীড়িয়ে রইলো । 'আর কিছু লাগবে? - ফারাহ জিজ্ঞেস করলো। “যে নাস্তা এনেছো এতেই তো আমি পেরশান আবার জি্েস করছো কিছু লাগবে কিনা' - সালেহ বললো । “আপনার এখানে একটু বসতে পারি' - ফারাহ লাজুক কণ্ঠে বললো । “জিজ্ঞেস করার দরকার কি? আমার পাশে বসো। তুমি কে? হাসান ইবনে সবার সঙ্গে তোমার সম্পর্ক কী? 'শাহদরের আমীর আহমদ ইবনে গুতাশের ভাগ্নি আমি। তিনি আমাকে উনার সঙ্গে সফরে পাঠিয়েছেন ।' - ফারাহ মিথ্যা বললো। “বিয়ে হয়ে গেছে? 'না'। 'এত দিনে. তো বিয়ে হয়ে যাওয়া উচিত ছিলো!” “আমার মা বাবা নেই । মামা আহমদ ইবনে গুতাশ অনুমতি দিয়ে রেখেছেন আমি আমার পছন্দ মতো বিয়ে করতে পারবো । শর্ত হলো আমার পছন্দের লোক যেন অভিজাত কেউ হয়।' ১৪১ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।