Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

সালেহের জন্য এমন আয়োজন করা হলো যেন সে কোন রাজা বাদশাহ । রাতে খাওয়া দাওয়ার পর দু'জনে আসল কথায় এলো। “আপনি কি নবী দাবী করেছেনঃ'-সালেহ জিজ্ঞেস করলো । “না না। আমি কিছু একটা পেয়েছি নিশ্চিত। তবে সেটা নবুওয়াত নয়। আমি বুঝতে পারছিনা এটা কি? এটা বলতে পারি যে, সাধারণ মানুষের চেয়ে আমার অবস্থাটা একটু ভিন্ন। আপনিই বলুন আমি কি? খোদা আমাকে কেন এই মর্যাদা দিয়েছেন? “আগে বলুন আকাশ থেকে আপনি কি করে অবতরণ করলেন আর আপনার আত্মার মধ্যেই বা কি করে নক্ষত্রের জ্যোতি প্রবেশ করলে? লোকেরা এ পাহাড়ের ওপরের ওক ঝাড়ে যে নক্ষত্রের চমক দেখেছে সেটা কি?' “আমি বলতে পারবো না কিছুই । আমিও শুনেছি এক গাছের ওপর দু'-তিন রাত ধরে তারকা চমকাচ্ছে। এ তারকা দেখার ভীষণ ইচ্ছা ছিলো আমার । কিন্তু তারা চমকানোর সময় হতো আমি বেহুশ হয়ে যেতাম ।' “কিভাবে হতো সেটা? “এর উত্তর দেয়া মুশকিল । অচেতন অবস্থায় দেখতাম, জ্যোতির্ময় চেহারার এক শুভ্রকেশী আমাকে তার সামনে বসিয়ে বলতেন, মানুষকে পথপ্রদর্শনের সৌভাগ্য তোমাকে দেয়া হয়েছে। তিনি আমাকে শিখাতেন কি করে মানুষকে পথে আনতে “হাসান ইবনে সবা!-সালেহ ধমকে উঠলো-“নতুন কাহিনী শোনাও এখন। অনেক ভণ্ড নবীই এই কাহিনী শুনিয়েছে। অচেতন অবস্থায় ওদেরকে খোদা দূত মনোনীত করেন....দেখো হাসান! খোদা তার দূত বা নবী প্রেরণের ধারা গারে হেরাতেই সমাপ্ত এবং পূর্ণাঙ্গ করেছেন।” হাসান তর্কে গেলো না। সে এমন করে কথা বলে গেলো যেন সে কিংকর্তব্যবিমূঢ় “আমি যদি ভুল পথে থাকি সঠিক পথের দিশা দিন আমাকে । আমার এখানে কয়েকদিন থাকুন আপনি । নিজের ব্যাপারে এতটুকু বলতে পারি, কিছু জাদুবিদ্যা জানা আছে আমার । মাটির নিচের অনেক গোপন রহস্য বলে দিতে পারি। অন্যরকম কিছু একটা টের পাই আমি আমার মধ্যে । আহমদ ইবনে গুতাশ আমার পীর । তিনি এক গোপন বিদ্যা আমাকে দিয়েছেন ।' “শাহদরের আমীর আহমদ ইবনে গুতাশ?' হ্যা তিনিই।' হ্যা আমি আগেও শুনেছি তিনি জাদুর জ্ঞান রাখেন। ভবিষ্যতের পর্দাও সরাতে পারেন । তুমি কি তার কাছ থেকে কিছু শিখেছো? “অনেক কিছুই শিখেছি। নক্ষত্রের আবর্তন বুঝতে পারি । আর হাতের রেখা পড়া ইত্যাদি তো মামুলি ব্যাপার ।' ১৪০ ডখ্৮৬.9110001119.001

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।