হ্যা আপনি ওর কথা আমাকে বলে ভালো করেছেন। আমাদের এ লোক নয়, আমাদের দরকার তার কেন্তা। আশা করছি কেল্লা খালজান ও এই শহরের পুরোটাই আপনার পকেটে ভরে দেবো ।' “কোথায় দেখা করবে ওর সঙ্গে? “এখানে নয়, তার ওখানে যাবো আমি । এ ঝর্ণার ধারে ওর সঙ্গে সাক্ষাত করবো ।' স্বচ্ছ জলের কয়েকটি বর্ণা, ঝর্ণার ধারে বেড়ে উঠা সবুজ ঘাসের গালিচা এবং চারপাশ ঘিরে থাকা ঝিল দিয়ে এলাকাটি সাজানো । সামান্য সামান্য ব্যবধানে ছোট বড় কতরকমের গাছ অলস ভঙ্গিতে সবুজের মুকুট পরে দীড়িয়ে আছে। চারদিক মৌ মৌ করছে জঙ্গলী ফুলের নেশা ধরানো অচিন সৌরভে। এখানে এসে হাসান আহমদকে জানিয়ে তাবু ফেলার নির্দেশ দিলো। তারপর খাবার দাবারের আয়োজন করা হলো। সে জায়গাটি খালজান থেকে তিন মাইল দূরে । অত্যন্ত জাকজমক নিয়ে হাসান এখানে তাবু গাড়ে। সালেহ নুমাইরীর জন্যও চারদিক রেশমের দেয়াল ঘেরা শাহী তাবুর ব্যবস্থা করা হয়। একটি টিলার ওপাশে বাবুর্চিখানা বসানো হয় । হাসান আহমদ ইবনে গুতাশ ছাড়াও আরো কয়েকজন নিয়ে আসে এখানে । এদেরকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের রোল দেয়া হয়। দু'জন সাজে বিশিষ্ট আলেম, দু'জন তার শিষ্য, আরো কিছু এমন লোক যারা সবসময় হাসান ইবনে সবার সান্নিধ্যে থাকাটাকে তাদের জীবনের ব্রত হিসেবে দেখে । তিনটি মেয়েও সঙ্গে রাখে হাসান। এর মধ্যে তার প্রাণপ্রিয় ফারাহও ছিলো । হাসান সেই দুই মুবাল্লিগকে সালেহের নামে পয়গাম পাঠায় যে, আপনাকে এরা আমার গরিব তীবুখানায় নিয়ে আসবে। দু”তিন দিনের জন্য আমার এখানে আপনার পবিত্র পায়ের ধুলো দিয়ে যান। এলো । হাসান এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানালো । সালেহ ঝর্ণার কাছে আসতেই মেয়ে তিনটি ছোট ছোট ঝুড়ি থেকে ফুল নিয়ে তার ওপর ফুল ছিটাতে লাগলো । - “না, না। আমি এত বড় লোক নই। নিঃস্পাপ ফুল মাড়ানোর পাপে আমাকে দোষী করো না'-সালেহ হা হা করে বললো। “আপনাদের ওখানে হয়তো অন্য রীতি। আমরা সম্মানিত অতিথির পথে ফুল বিছিয়ে দিই'-ফারাহ প্রাণঘাতি হাসি দিয়ে বললো। রীতি তো আমাদের ওখানেও আছে। আমরা আপনাদের মতো অতিথির পথে চোখের মণি বিছিয়ে দিই ।' হাসান হো হো করে হেসে উঠলো । সালেহ নুমাইরী মেয়েদের পাশ দিয়ে যাওয়ার সময় তার ঠোটে মুচকি হাসি দেখা গেলো । ১৩৯ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।