“না, আল্লাহর দূত হয়ে এসেছেন। প্রথমে তিনি এক তারকার মাধ্যমে তার আবির্ভাব বার্তা জানিয়েছেন। এরপর অমুক পাহাড়ের ওক ঝাড়ের ওপর এক রৌশনী হয়ে তিনি এই জমিনে অবতরণ করেছেন ।' “তাহলে শুনে রাখো । যে এলাকায় এ খোদার দূত এসেছেন সে এলাকা আমার প্রশাসনের অন্তর্ভুক্ত নয়। কিন্তু এক আহলে সুন্নতের অনুসারী হিসেবে খোদার এ দূতকে আমি রুখার সবরকম চেষ্টা করবো । এ মুহূর্তে আমার নির্দেশ হলো, যেভাবে এ শহরে ঢুকেছিলে সেভাবেই শহর থেকে বেরিয়ে যাও। কোন নবী বা কোন আসমানী দূত কখনো ওক ঝাড়ের ওপর অবতরণ করেননি । রাসূলুল্পহ (স) পর্যন্ত নবীত্বের ধারাবাহিকতার সমাপ্ত ঘটেছে। যদি বলো এঁ লোক বিশিষ্ট আলেম, বুযুর্গ তাহলে আমি এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবো । “আমীরে কেল্লা! সামান্য সময়ের জন্যও যদি একবার তার সঙ্গে আপনার সাক্ষাত হয় আপনার সন্দেহ দূর হয়ে যাবে । আমরা তার পয়গামে মুগ্ধ হয়েই এসেছি এখানে । তিনিও আহলে সুন্নতের একজন । তার সঙ্গে সাক্ষাত হলেই আপনি ধরতে পারবেন তিনি কি সঠিক পথে আছেন না বেঠিক পথে ।” “এটাও হতে পারে, আপনার মতো এত বড় জ্ঞানী মানুষ যদি তার সঙ্গে কথা বলেন আমরাও তার আসল ব্ূপ জানতে পারবো । হয়তো আমরাও ভুলের মধ্যে আছি'-ঘ্িতীয় মুবাল্লিগ বললো। “তিনি কি এখানে আসবেন? “সম্ভবত না, আমরা গিয়ে আপনার কথা বলে দেখি তিনি আসবেন না আপনি যাবেন। আপনাকে সেখানে যেতে বলা হলে আপনি কি যাবেন? হ্যা আমি যাবো । দুই মুবাল্লিগ চলে গেলো। সস দুই মুবান্লিগের কাছে সালেহ-নুমাইরীর কথা শুনে হাসান বললো, “আমিই তার কাছে যাবো ।” “সালেহকে আমি কিছুটা চিনি। অতি কঠিন লোক। কষ্্রর আহলে সুন্ুত। তাকে মানাতে কষ্টই হবে'-পাশে বসা আহমদ ইবনে গুতাশ বললো । “গুরু! আপনি কি বলছেন! আপনার কি ধারণা আমি তার কঠিন দৃঢ়তাকে ভাঙ্গতে পারবো নাঃ “তোমাকে হতাশ করছি না। আমি বলতে চাচ্ছি, সে একটি পাথর । কৌশলে যাকে ভাঙ্গতে হবে ।' ১৩৮ ডখ্৮্.211001119.001
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।