শোনায়। তারা ব্যাকুল হয়ে উঠলো হাসানকে এক নজর দেখার জন্য । দলে দলে লোক বের হয়ে গেলো হাসানের দর্শনে । সালেহ নুমাইরী তার উপদেষ্টা পরিষদকে প্রায়ই জিজ্ঞেস করতে লাগলো এসব কি হচ্ছে। 'এসব কি শুনছি আমি? শহরের বাচ্চা বুড়ো সবাই তার নাম নিচ্ছে। তিনি নাকি আকাশ থেকে অবতরণ করেছেন। তার আত্মায় নক্ষত্রের কিরণ আছে!”-সালেহ জিজ্ঞেস করলো । হ্যা মান্যবর! আপনি সঠিক খবরই পেয়েছেন। কেউ বলে, তিনি দুনিয়ার নয় আকাশের কোথাও জনুগ্রহণ করেছেন*-এক উপদেষ্টা বললো । 'আমি শুনেছি তার প্রচারক দল সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছে। দু' -তিনজন প্রচারক এখানেও আসছে'-আরেকজন বললো । “খেয়াল রেখো, এ প্রচারকর্া এখানে এলে সোজা আমার কাছে নিয়ে আসবে । কেউ যেন ওদেরকে তাদের ঘরে স্থান না দেয়। ঘোষণা করে দাও, আমীরে কেল্লার সঙ্গে সাক্ষাত ছাড়া কোন মুবাল্লিগ যেন কারো সাথে কথা না বলে ।' হুকুম পালন করা হবে । আমাদেরও এ মুবাল্লিগদের কাছ থেকে দূরে থাকা উচিত। এরা কোন ধর্ম-বিশ্বীসের কথা বলে আগে সেটা দেখতে হবে সেই উপদেষ্টা বললো । “মুসলমানদেরই নতুন কোন ফেরকা হবে এটা । কঠিন করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, নতুন কোন ফেরকার মাথাচাড়া দেয়ার অনুমতি নেই । ছোট ছোট ফেরকায় ভাগ হয়ে যাচ্ছে মুসলমানরা এবং ইসলামী সাম্রাজ্যও ক্ষমতাধরদের হাতে বিভক্ত হয়ে যাচ্ছে । তোমরা জানো আহলে সুন্নাতে বিশ্বাসী আমি । আমার গর্ব হয় যে, সেলজুকিরা ইসলামের পতনশীল ইমারতটি সমুন্নত করেছে। তাই এই দেশে কেউ সুন্রী বা বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার সন্দেহ হচ্ছে ইসমাঈলিরা আড়ালে থেকে তাদের ফেরকার তাবলিগ করছে। এটাকে রুখা আমাদের জন্য ফরজ ।' “অবশ্যই, ইসলামের সত্যরূপ অক্ষুণ্ন রাখার জন্য আমরা উৎসর্গিত। আমাদের দুর্বলতা হলো আমাদের কাছে ফৌজ নেই'-এক উপদেষ্টা বললো । “ফৌজ আমরা পালবো কি করে? বেতনই বা দেবো কোথেকে? কারো সঙ্গে তো লড়াইয়ের দরকার নেই আমাদের। কেউ হামলা করলে সেলজুকিরা সাহায্য নিয়ে পৌছে যাবে । আর এটাও মাথায় রেখো, মিথ্যা ও ভ্রান্ত কোন ফেরকাকে তলোয়ার দিয়ে রুখা যায় না। মিথ্যা প্রচারের জবাব সত্য প্রচার দিয়ে দিতে হয় ৷ সবাই সত্যকে অবলম্বন করলে দু'একজন মিথ্যাবাদীর মুখোশ এমনিই বের হয়ে যায়। আচ্ছা সুবাল্লিগরা আসলে সোজা আমার কাছে নিয়ে আসবে । পরদিন সালেহ নুমাইরীর কাছে দুই মুবাল্লিগকে আনা হলো । ওদের বেশভৃঘা বেশ অভিজাত । সালেহ দু'জনকে খুব সম্মান করে বসালো । তারপর জিজ্ঞেস করলো, কার কথা প্রচার করতে এসেছে তারা । “তিনি হাসান. ইবনে সবা-ইসলামের এক ঝাগ্জা তিনি' এক মুবাল্িগ বললো । “তিনি কি নবী দাবী করেছেন?” ১৩৭ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।