কুরসীর ওপর বসা লোকটি হাসান ইবনে সবা। নিপুণ হাতে ছাটা দাঁড়ি তার গোধুম বর্ণ চেহারায় দারুণ মানিয়েছে । তার পৌরুষের কান্তিময় দেহাবয়ব, মায়াময় চোখের আকর্ষণে আকর্ষিত না হয়ে পারবে না কেউ। মুখের ঝুলন্ত হাসিটি :চেহারার ওঁজ্জল্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ । সিজদাবনত ভিড়ের দিকে তার চোখ গেলো । আরো প্রশস্ত হলো ঝুলন্ত হাসিটি। সে ইর্ঘগতে লোকদেরকে সিজদা থেকে উঠতে নির্দেশ দিলো । “আল্লাহু আকবার"!-আরেকবার গর্জন উঠলো । লোকেরা সিজদা থেকে মাথা উঠালো। সেখানে মুসলমানদের সঙ্গে ইহুদী িষ্টানসহ আরো অন্য ধর্মের লোকেরাও ছিলো । প্রতীক্ষিত হান্তিকে এক নজর দেখার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠলো । সঙ্গে সঙ্গে তারা নিজেদের মধ্যে অনাশান্ধিত এক তৃপ্তি অনুভব করলো । বের হয়ে গেলো তাদের মনের সব শংকা । ভারমুক্ত-হালকা মনে হলো প্রত্যেককে । আবেগ ভালোবাসার ঝড় উঠলো যেন সবার মধ্যে ৷ গুরুগন্তীর কিন্তু জাদুময় কণ্ঠে হাসান বললো, “আমি তোমাদেরই একজন । আমার আত্মা সেই নূর থেকে তৈরী যা তোমরা এ পাহাড়ের ওপর দেখেছো । খোদা আমাকে তার দৃত হিসেবে মনোনীত করেছেন । তোমাদের জন্য খোদার পয়গাম নিয়ে এসেছি। তবে পয়গাম শোনানোর সময় আসেনি এখনো । তবে এখন এতটুকু বলতে পারি, খোদার পবিত্র ইচ্ছা হলো এই জমিনে তার বান্দার হুকুমত কায়েম করা। যেমন তিনি ফেরাউনকে ধ্বংস করেছেন মানুষের বাদশাহী খতম করতে চান। আল্লাহর সন্তুষ্টি এখন এর মধ্যে যে, ফসলের পূর্ণ অধিকার তারই যে জমিনে হাল চালায় ও বীজ ফেলে। খোদা তার পূর্ণাঙ্গ সন্তুষ্টি বিধানের জন্য আমাকে পাঠিয়েছেন। তোমরা কি নিজেদের মতোই অন্যান্য মানুষের গোলামি থেকে মুক্ত হতে চাও না?" হ্যা হ্যা, অবশ্যই । আমরা মুক্ত হতে চাই'-সমবেত কণ্ঠের আওয়ুজ উঠলো। “কিন্তু এ কাজ সহজ নয়। তোমাদের একত্রিত হয়ে আমাকে অনুসরণ করতে হবে ।' “আপনার অনুসরণ আমরা অবশ্যই করবো ।' | “মনে রেখো, তোমরা আমার সঙ্গে নয় এই অঙ্গীকার খোদার সঙ্গে করছো । যিনি আমাকে দূত বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। ওয়াদার বরখেলাপ করলে তোমাদের ওপর খোদার গজব নেমে আসবে । আর ওয়াদা পূরণ করলে দুনিয়াতে তোমরা দেখতে পাবে বেহেশত ।' “খোদাকে আমরা অসন্তুষ্ট করবো না।' এরপর হাসান তার সম্মোহনী বক্তৃতার জাদু চালালো। সেই রহস্যময় ধোয়ার সুগন্ধিতে লোকজন আগ থেকে মোহাবিষ্ট ছিলো। তারপর হাসানের এই বক্তৃতা শুনে অল্প সময়ের মধ্যেই তারা জাদুর ক্রিয়ার মতো পুরোপুরি সম্মোহিত হয়ে গেলো। বক্তৃতা শেষ করে হাসান সর্দারদের টিলার ওপর আসার নির্দেশ দিলো। বারো চৌদ্দজনের সন্তাত্ত একটা দল হাসান ইবনে সবার সামনে গিয়ে রুকুর মতো ঝুঁকে ১৩৫ ডখ্৮৬.211001119.001
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।