আধ ঘা ঘাস এই প্রতিক্রিয়া সেই এলাকার সবার ছিলো । হাটে-ঘাটে, গ্রামে-শহরে সবখানে একই আলোচনা । সবার মধ্যে নতুন কিছু দেখার প্রতীক্ষা । দেখতে দেখতে সেই পাহাড়ের সামনের বিশাল ময়দানে হাজারো তাবুর বসতি গড়ে উঠলো। শত শত লোক খোলা আকাশের নিচে রাত কাটাতে লাগলো । মতো খোশনোমা গালিচা দিয়ে সুসজ্জিত একটি আসন রাখা । টিলাটি দারুণ সবুজে ছাওয়া। আসনের ডানে বায়ে এবং পেছনে ফল ফুল আর লতানো গাছে সুদৃশ্য ছাদ। আসনের ওপর কাউকে দেখা যাচ্ছিলো না। সবাই ওদিকেই চলে গেলো । কিছুক্ষণ পর টিলার পেছন দিক থেকে শাহী দূতের পোশাকে এক লোক উঠে এলো । তার এক হাতে বর্শা আরেক হাতে সবুজ পতাকা । দৃতবেশী লোকটি আসনের সামনে এসে লোকদের মুখোমুখি দীড়ালো । তারপর ঝাণ্ডাটি টিলার ওপর পুঁতে ফেললো । | “মহাসত্য নিয়ে তিনি আসছেন*-দৃতবেশী লোকটি উচ্চ আওয়াজে ঘোষণা করলো- “তোমাদের সৌভাগ্য তিনি তোমাদের সামনে আসছেন । তাকে দেখলেই সবাই সিজদায় পড়ে যাবে। বিভিন্ন কবীলার সরদাররা সামনে এসে বসুন! সরদার গোত্রীয় লোকেরাও সামনে আসুন।' বেশ কিছু লোক সামনে গিয়ে বসলো । পাহাড়ের দিক থেকে তীব্র বাতাস বইছিলো। একটু পর সাধারণ পোশাকে টিলার ওপর ছয়জন লৌককে দেখা গেলো । প্রত্যেকের হাতে দেখা গেলো ছোট পাত্রের মতো একটা করে ডেগ। এরা বাতাসের উল্টো দিকে চলে গেলো । সামান্য সামান্য ব্যবধানে ডেগগুলো রাখলো । লোকদের নজর থেকে অনেক দূরে রাখা হলো ওগুলো। এরপর সেগুলোতে আগুন দেয়া হলো। ধোয়া উঠতে লাগলো প্রতিটি ডেগ থেকে । বাতাসের বেগ ভিড়ের দিকে থাকায় সেদিকেই ধোয়া যেতে লাগলো কুণ্ুলী পাকিয়ে। “নাযিল হচ্ছে খোদার রহমত'-সে লোকটি বললো। তখন সবাই ধোয়া থেকে কেমন নেশা নেশা এক সুগন্ধি অনুভব করলো । কারো নাক কখনো এমন ঘ্বাণ পায়নি। হঠাৎ নাকারা আর দু'তিনটি সানাই বেজে উঠলো মরুর মাদক সুর ছড়িয়ে। সবাই দেখলো আসনের পেছন থেকে এক শাহানা কুরসী উঠে আসছে। কুরসীর ওপর আরবী পোশাকে আবৃত এক লোক বসা। চারজন লোক কাধে করে কুরসীটি সেই পালঙ্ক সদৃশ আসনের ওপর নামালো । “সিজদা! সিজদা'- কারো কণ্ঠ গর্জে উঠলো। ১৯৩৪ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।