বূববী ও ফাদারের লাপাত্তা হয়ে যাওয়া তাদের কাছে স্বাভাবিক ঘটনা ছিলো না। ছাই কেউ তা মেনে নিতে পারছিলো না। এক সকালে সবুজ পোশাক ও সবুজ পাগড়ি মাথায় পাগলের মতো এক লোককে. সে বস্তিতে দেখা গেলো । গুরণ্গন্তীর গলায় “হক 'হক' বলে পাড়া মাতিয়ে তুলছিলো সে। ঘাড় অবধি তার বাবরি, বুক পর্যন্ত লম্বা দাড়ি, বুকের পিপ্ডের মতো টকটকে লাল চোখ আর মুখ দিয়ে অনবরত বের হওয়া “হক হক' শব্দ লোকদেরকে অল্প সময়ের মধ্যে তার কাছে নিয়ে এলো। তাকে ঘিরে মানুষের জটলা তৈরী হলো । হঠাৎ সে তার ডান হাত আকাশের দিকে উঠিয়ে বললো, “কিছুই থাকবে না। সব হারিয়ে যাবে। কিছুই থাকবে না। নাম নিশানাও মিটে ষাবে.... ওই যে রৌশনী দেখায়... হক হক।” লোকদের চোখে মুখে এবার কৌতৃহল তীব্র হলো। পাগলের গলাও বেড়ে গেলো । “আরে এসবের মতলব বুঝিয়ে দেবে না? “যে বুঝবে না সেও থাকবে না'-পাগল রহস্যভরা আওয়াজে বললো । “আরে তুমি এখানে বসছো না কেন? বুড়ো বললো । “আমরা বুঝতে চাই'-আরেকজন বললো । “বসো বেটা বসো, তোমার খেদমত করতে দাও আমাদেরকে'-বুড়ো বললো । পাগল মাটিতেই বসে পড়ে সবাইকে ইংগিতে বসতে বললো.। সবাই বসে গেলো ওখানে । . পাগল আকাশের দিকে মুখ করে চিৎকার করলো- “হুক সু হক হু' | যে মানবে না সে হারিয়ে যাবে? “কার কথা বলছো, কে হারিয়ে যাবে?-বুড়ো জিজ্ঞেস করলো। হাসতে হাসতে বললো । “তুমি কি আমাদের পাদ্রীর ক্থা বলছো?'-এক খ্রিষ্টান জিজ্ঞেস করলো। পাগল আকাশের দিকে শূন্য চোখে তাকিয়ে রইলো । | “তাহলে কি আমাদের পান্রীর কথা বলছো?'-এক ইহুদী জিজ্ঞেস করলো । পাগল নিশ্ুপ। ্ “আমার বেটা ইসহাকের দিকে ইংগিত করছো?'-এক লোক ব্যাকুল হস্তে জিজ্ঞেস করলো । “নাকি আমার আসিরের কথা বলছো'-আরেক লোক ছলছল চোখে জিজ্ঞেস করলো। “আমার মেয়ে মিরা'....পেছন থেকে এক মহিলা কেঁদে উঠলো। “ওরা মানতো না-তোমাদের বাপ দু'জনও মানতৌ না...সব হারিয়ে গেছে'-পাগন রাগত কণ্ঠে চাবিয়ে চাবিয়ে বললো । ১৩২ দ্ডখড/.21100091179.00910.
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।