গুরু! এঁ রববী আর পাদ্রীর বসতি কোন্টা সেটা জেনে নিয়েছি আমি । ওদেরকে গায়েব করে দিলেই ভালো হবে। নইলে এরা কীটা হয়ে জ্বালাতন করবে আমাদের । বে স্বস্তির বিষয় হলো এরা সেলজুকি গোয়েন্দা ছিলো না”। হ্যা হাসান! আমাদের মিশনটাই এরকম যে, কাউকে সামান্য সন্দেহ হলেই তাকে গায়েব করে দেয়া জরুরী । আমি দেখতে চাই তুমি কি উপায়ে এ দুটোকে গায়েব করো ।” “আমি দেখিয়ে দেবো.। আপনার শীগরিদীর কারণে এঁ বসতির বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এমন করে লাপাত্তা করে দিতে পারবো যেন দুনিয়াতে ওরা আসেইনি।* “এখন মন দিয়ে দুটি কথা শোন। এই মিশন শতভাগেরও বেশি সফল। এখন লোকদের সামনে যেতে হবে তোমার । এঁ হাজারখানেক লোক তোমার মুরিদ হয়ে গেছে। এখন নিশ্চিত করে বলতে পারি সামনের কেল্লা দুটি আমাদের । আর লোকদের জাদুটোনার ওপর সবসময় ভরসা করো না। নিজের বুদ্ধির ওপরও নির্ভর হতে হবে। এখন কোন মূসা (আ) নেই যে, সামেরীকে শায়েস্তা করবেন। কোন মূসা আসবেনও না। তবে সব অবস্থায় জাদু তোমার কাজে আসবে না। তখন বুদ্ধির জাদু চালাবে.... “তুমি তো দেখেছো আমার এ কথাটা কি দারুণভাবে ফলে গেছে- মানুষকে মন্দ থেকে বিরত থাকার নির্দেশ দিলে তোমার সঙ্গে সেই আচরণই করবে যেমন পূর্ববর্তী নবীগণের সঙ্গে করা হয়েছে। মন্দ আর পাপের ব্যবহার এমনভাবে করবে মানুষের চোখে যেন সেটা এমন অলৌকিক হয়ে ধরা দেয় যে, সবাই সিজদায় পড়ে যেতে বাধ্য হয়। হাজার হাজার লোককে তুমি তোমার সামনে স্জিদা করতে দেখেছো । আমি নবী নই হাসান! কিন্তু এই ভবিষ্যদ্বাণী করতে পারি যে, মানুষ আস্তে আস্তে জাদুকরদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে । তাদের সৰ সমস্যার সমাধানের জন্য জাদুকরের কাছে স্বাবে তারা । জাদু দিয়ে একে অন্যের ক্ষতি করবে । কিছু লোক জাদুর নামে ধোকাবাজি করে মানুষকে লুট করবে... আচ্ছা এসব কথা পরে হবে। তুমি এ ইহুদী রববী ও খরষ্টান পাদ্রীর ব্যবস্থা করো। এর দু'দিন পর কৌশলে বৃদ্ধ রববী ও পাদ্রীকে ভুলিয়ে ভালিয়ে এনে সেই কুমিরের ভোবায় ফেলে দেয়া হলো। ১৩ যে বসতিতে ইহুদী রববী ও খরষ্টান পাদ্রীর বাড়ি ছিলো সেখানকার প্রত্যেকেই ঘুরে কিরে এই প্রশ্ন করছিলো, 'রব্বী কোথায় গেলেন? “ফাদার কোথায় গেলেনঃ “ইসহাক ও আসির কোথায়? “মিরা কোথায়? ১৩১ ডখ্৮্.9110001179.001
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।