ওরা দু'জনে মিরাকে উঠাচ্ছিলো। পেছন থেকে পায়ের আওয়াজ পেয়ে চমকে উঠলো ওরা। পেছন ফিরে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় হলো ওদের। ছয় সাত জনের ঘেরাওয়ের মধ্যে তখন ওরা । এর ঘধ্যে সাদা পোশাক ওয়ালাও আছে। সবার কাছেই খোলা তলোয়ার আর বর্শা রয়েছে । এক লোক ওদের খঞ্জর আর তলোয়ারগুলো নিয়ে নিলো । “এদেরকে ওপরে নিয়ে চলো । মেয়েটিকে দরকার নেই। এখন কয়েক মুহূর্তের মেহমান মাত্র সে। সাপে কাটতে দেখেছি আমি । এখানকার সাপ কাউকে কামড়ালে জীবিত থাকতে দেয় না তাকে'-সাদা পোশাকওয়ালা বললো । “আমাদেরকে ছেড়ে দিতে পারো না তোমরা? - ইসহাক অনুনয় করলো । “আমরা এত আহমক হলে এঁ পাহাড়ের নিচে এতগুলো মানুষকে নবীর আত্মপ্রকাশের দৃশ্য দেখাতে পারতাম না। আর যাদের কাছে আমাদের এত মূল্যবান তথ্য রয়েছে তাদেরকে কি করে ছাড়বো'-সাদা পোশাকধারী বললো । “আমরা আপনাদের দলে ভিড়ে যাবো । যা বলবেন তাই শুনবো আমরা'-আসির বললো । “তোমরা কে? ধর্ম কি তোমাদের? সত্যি বললে হয়তো ছেড়ে দিতেও পারি।” “আমার নাম ইসহাক । আমি ইহুদী ।' “আমার নাম আসির । আমি খষ্টান।' “এখানে কেন এসেছিলে? এটা বলো না এ মেয়েকে নিয়ে এখানে ফুর্তি করতে এসেছিলে । এখানে কেউ আসতে পারে না। একদিকে কুমির রাস্তা বন্ধ করে রেখেছে। অন্য দিকে এলাকাটি এত ভয়ংকর কাদাময়, কেউ এখানে আসে না।' ইসহাক সত্যি কথা সব বলে দিলো । কেন এখানে এসেছে। আর এই মেয়ে কিভাবে ওদের সঙ্গে এসেছে। “তোমাদের রববী আর পান্রীকে আমরা একটা শিক্ষা দেবো। এখন ইহুদীদের জাদু চলবে না। এখন চলবে হাসান ইবনে সবার জাদু'-সাদা পোশাকধারী হাসান ইবনে সবা বললো। ইসহাক ও আসিরকে ওপরে নিয়ে যাওয়া হলো। তখনো ওদেরকে ছেড়ে দেয়ার জন্য ওরা হাতজোড় করছিলো । কথা বলতে বলতে ওদেরকে আগুনের কাছে নিয়ে যাওয়া হলো । হাসানের ইশারায় হঠাৎ ইসহাক ও আসিরকে চার-পাচজন লোক ধরে আগুনে ফেলে দিলো। এত গভীর গুহা থেকে ওদের আর্তনাদও পৌছলো না ওপর পর্যন্ত । ওদের দেহ কয়লার সঙ্গে মিশে গেছে এটা নিশ্চিত হওয়ার পর আগুন নিভিয়ে ফেলা হলো বড় বড় মটকা থেকে পানি ঢেলে । পরদিন সকালে হাসান ও আহমদ ইৰনে গুতাশ রাতের ঘটনা নিয়ে কথা বলছিলো । “এটা সেই জাদুর প্রতিক্রিয়া তোমার হাতে আমি যা করিয়েছিলাম'-আহমদ ইবনে গুতাশ বললো- “এ জাদুতে আমি এমন শক্তি দিয়ে দিলাম যে, এর ক্রিয়ায় তোমার পর্যস্ত কেউ অক্ষত পৌছতে পারবে না। পৌছলেও তুমি ইশারা পেয়ে যাবে । ১৩০ ডখ্৮্.211001179.001)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।