Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

সেই উমর খয়ামই তার বাল্য ও পাঠ্যবন্ধ হাসান তুসী নেযামুল মুলকের সঙ্গে দেখা করতে এসেছিলেন । উমর খয়ামের বাবা আমীর ঘরনার লোক ছিলেন না। তার বাবার নাম ছিলো উসমান । তাবু ও ব্রিপলের ব্যবসায়ী ছিলেন তিনি। তাবুর আরবী প্রতিশব্দ হলো খিমা। এজন্য তাকে উসমান খয়াম বলে লোকে ডাকতো.। মানে তীবুওয়ালা উসমান। উমর যখন সাহিত্য ও কাব্য জগতে নিজের নাম উচ্চকিত হতে দেখলেন তখন তার বাবার পেশাগত পদবী “খয়াম' তার নামের সঙ্গে জুড়ে দিয়ে উমর খয়াম করে নেন। গোটা দুনিয়ার কাছে তিনি তাই উমর খয়াম। “উমর! - নেযামুল মুলক আনন্দিত গলায় জিজ্ঞেস করলেন - “এতদিন কোথায় ছিলে? আজ তুমি বাল্যম্থৃতি মনে করিয়ে দিয়েছো ।' “খাজা! প্রথম কথা হলো, আমি এখন শুধুই উমর নয় - উমর খয়াম আমি । ওপর ওয়ালার কৃপায় কাব্যজগতে একটি জায়গা হয়ে গেছে আমার। দর্শন ও. চিকিৎসা বিজ্ঞানে ভাগ্য পরীক্ষা দিচ্ছি। সাহিত্যও হচ্ছে দর্শন শান্ত্রও চর্চা হচ্ছে, কিন্তু-রুটি রুজির দরজা এখনো খুলেনি। বাবা তাবু তৈরী করেন। এই পেশা ধরতে অনেক চেষ্টা করেছি। কিন্তু মন থেকে এর কোন সাড়া পাইনি কখনো। আমার অন্তর-সত্তা আমাকে অন্য পথ দেখাচ্ছে। আমার বাবাও আমার প্রতি বিরক্ত - আমি রুটি-রুজিতে তার সঙ্গ দেইনি বলে।' “কিছু একটা তো তোমার করা দরকার - নেযামুলমুলক বললেন- “কাজ ছাড়া জীবন তো কোন জীবন নয় ।” “আমি একটি অঙ্গিকারনামার কথা স্মরণ করিয়ে দিতে এসেছি খাজা! অবশ্য মৌখিক অঙ্গিকারনামা । যা আমরা আমাদের ছাত্রজীবনে করেছিলাম ।' 'অঙ্গিকারনামা? - নেযাম্ুল মুলক তার ন্তৃতির পাতার উপর থেকে পরগাছা সরাতে শুরু করলেন- “বাইশ তেইশ বছর হয়ে গেছে উমর!... একটু ইঙ্গিত তো দিবে নেযামুল মুলক ও উমর খয়ামের আরেকজন পাঠ্যসঙ্গী ছিলো। তার নাম ছিলো হাসান ইবনে সবাহ। ক্লাশে যে শুধু এই তিনজনই.ছিলো এমন নয়। আরো অনেবে ছিলো কিন্তু তাদের তিনজনের ঘনিষ্ঠতা এত গভীর ছিলো যে, তিনজন এক কামরায় ঘুমুতো। এক সঙ্গে খাবার দাবার সারতো এবং একজন যেদিকে যেতো অন্য দু'জনও তার পিছু নিতো । “আমাদের ছাত্রজীবনের এক রাতের কথা স্মরণ করো খাজা।' -.উমর খয়াম হাসান তুসীকে তাদের অঙ্গিকারনামার কথা মনে করিয়ে দিলেন- “আমরা তিন বন্ধ সেদিন যখন ক্লাশের পড়া তৈরী শেষ করলাম, হাসান ইবনে সঙ্ধাহ'কি মনে করে তখন বললো- এই মাদরাসার ব্যাপারে সবাই জানে, এখান থেকে যারা লেখাপড়া শেষ করে বেরোয় এবং ইমাম মুওয়াফিক যাকে মেধাবী ও যোগ্যতাবান বলে স্বীকৃতি দেন কর্মজীবনে সে অনেক উঁচুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে... তারপর হাসান সবাহ বলেছিলো- আমরা তিনজনই যে বড় কিছু হবো এমন নাও ঘটতে পারে হতে পারে আমাদের একজন অনেক বড় কিছু হবে আর বাকী দু'জন কষ্টে সৃষ্টে দু'বেলার রুটি ১৩ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।