“থামে ইসহাক! এ লোক গাছ থেকে নেমে আসছে। সাদা পোশাকওয়ালা ওপরে যাচ্ছে।” “এখন কি হবে আমি বলছি'-ইসহাক বললো- একটা গাছের নিচে গিয়ে দীড়াবে। আর তার ওপর এ চকচকে পাতের প্রতিবিম্বের আলো ফেলা হবে । লোকেরা ধরে নিবে কোন পয়গম্বর আত্মপ্রকাশ করেছেন!” তাই হলো। আগুনের গুহার দিক থেকে পাতের প্রতিবিদ্ব কয়েকবার ঘুরানো হলো। তারপর সাদা পৌশাকধারীর ওপর স্থির হলো । ওদিকে ভিড় থেকে কালেমায়ে তায়্যিবার গুঞ্জন উঠলো। একটু.পর সেই পাতের চমকানি সরে গেলো। সব অন্ধকার হয়ে গেলো, এক লোক উচু থেকে ঘোষণা করলো- “খোদার দূত আত্মপ্রকাশ করেছেন।' “তিন চারদিন পর তিনি তোমাদের সামনে আসবেন ।' “খোদার পয়গাম নিয়ে আসবেন।' *খোদার শুকরিয়া আদায় করো সবাই ।' সস “যা দেখেছি আমরা রব্ৰী ও ফাদারকে তা বলবো। কি করবেন উনারা জানি না। আমি পরামর্শ দেবো, আমরা তিনজন যেমন এখানে পৌছেছি কাল সন্ধ্যায় এমন করে পঞ্চাশ জন লোক নিয়ে এঁ পাহাড়ে লুকিয়ে থাকবো । এরপর সুযোগ বুঝেই ওদেরকে পাকড়াও করে তখনই লোকদেরকে এঁ পাহাড়ে নিয়ে এসে দেখাবো যে, দেখো এই শয়তানরা কি করে মানুষকে পথভ্রষ্ট করছে- আমি নিশ্চিত এরা মুসলমান" -ইসহাক বললো । ইসহাক কথা বলছিলো। এঁ পাহাড়ের গুহার আগুনের শিখার আলোতে এদিক ফর্সা হয়ে গিয়েছিলো । হঠাৎ নারী কণ্ঠের ভয়ংকর এক চিৎকার শুনলো ওরা । ইসহাক ও আসির স্বাবড়ে গিয়ে পেছন ফিরে দেখলো, যে গাছের ডালে মিরা লুকিয়ে ছিলো তার ওপরের ডাল থেকে একটি সাপ মিরার বাহু পেঁচিয়ে ধরছে। সাপ মিরার বাহুতে বোধহয় ছোবলও মেরেছে । ইসহাক এক ঝটকায় তলোয়ার বের করে সাপকে দু'্টুকরো করে ফেললো। মিরা তার বাহু চেপে বসে পড়লো আর অদ্ভুত গলায় চিৎকার করতে লাগলো । আসির ও ইসহাক বসে পড়ে কোথায় সাপে কেটেছে তা খুঁজতে লাগলো । সাপের ভয়ে মিরার চিৎকার ওদেরকে এত বেখেয়াল করে দিলো যে, ওরা লক্ষ্য করলো না এ পাহাড় থেকে সাদা পোশাকওয়ালাসহ পীচ ছয়টি লোকের চোখ ওদের দিকে তাকিয়ে আছে। কারণ ওরা তখন অজান্তেই গাছের আড়াল থেকে সরে গেছে। মিরার শরীর এমনভাবে মোচড়াচ্ছিলো যে, পাহাড়ের নিচের চালে গড়িয়ে পড়লো । ইসহাক আসির দ্রুত সেখানে পৌছে গেলো। “একে ওঠাও ইসহাক! দু'জনে মিলে ওকে উঠিয়ে এখান থেকে দ্রুত সরে পড়ি।' “এতো পথেই মারা যাবে। ঠিক আছে, মরে গেলে একে এ কুমিরের ডোবায় ফেলে দেবো ।' শয়তানের বেহেশ্ত-৯ ১২৯ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।