Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

9৮5 ওদিকে তারা চমকানোর আগের ঘটনা । ইসহাক, আসির ও মিরা ওক ঝাড়ওয়ালা পাহাড়ের পেছনের পাহাড়ে চলতে চলতে উল্টোদিকের পাহাড়ের এক দিকের ঢালুতে পৌছেই চমকে উঠলো । চালের গায়ে বিরাট এক গুহা । কিন্তু এখন ওটা কাঠ-খড়ি ও লাকড়ির স্তুপ দিয়ে ঠাসা এক অগ্নিকৃণ্ড। গুহাটি পাহাড়ের ঢালে হওয়ায় আগুনের শিখা গুহার ছাদ পর্যন্তই পৌছছিলো। পাহাড়ের অন্যপাশে যেখানে লোকদের ভিড় সেদিকে শিখার এক বিন্দু ছায়াও পৌছছিলো না। দুই পাহাড়ের ব্যবধান ছিলো ষাট-সত্তর গজ। এখান থেকে ইসহাকরা দেখলো গুহার একটু দূরে পাচ ছয়জন লোক। একজন লোক আগুনে লাকড়ি ফেলছে। গুহার আরেক দিকে বেলচার চকচকে একটা পাত দেখা গেলো। ইসহাকরা দুটি গাছের আড়ালে বসে সব দেখছিলো। দুই পাহাড়ের ব্যবধান সামান্যই ছিলো । এজন্য ওরা এ পাহাড়ের প্রতিটি মানুষের নড়াচড়া স্পষ্ট দেখতে পাচ্ছিলো। দুই লোক সেই চকচকে পাতটি আগুনের শিখার সামনে নিয়ে ওপর নিচ করে ঘুরালো। ফ্লাড লাইটের আলোর মতো তার প্রতি-চমক সোজা পেছনের পাহাড়ের এ দুটি গাছের ওপর গিয়ে পড়লো যেখানে ইসহাকরা লুকিয়ে ছিলো। তীব্র আলোতে ওদের চোখ ধাধিয়ে গেলো । ওরা তিনজনই সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লো । চমকানো পাতটি রেখে দেয়া হলো । সাদা পোশাকে আবৃত কোথেকে জানি এক লোক সেখানে এসে উপস্থিত হলো । সাদা পোশাকধারী বললো, “এসো ভাই! ওপরে কে যাবে? এক লোক আয়নার মতো একটা কিছু নিয়ে এগিয়ে এলো। লোকটি একবার আয়নাটি আগুনের শিখা বরাবর ধরতেই পাহাড়ের এদিকের ঢালে গিয়ে এর প্রতিবিষ্ব পড়লো । লোকটি এবার আয়না উঠিয়ে পাহাড়ের চূড়ার সেই ওক ঝাড়ের দিকে উঠে গেলো। এখন সে অন্ধকারে । গুহার আগুনের আলো সে পর্যন্ত পৌছছিলো না। ইসহাকরা অনুমান করলো লোকটি একটি গাছে উঠে গেছে। একটু পর গাছের মধ্যে পলকের জন্য আলোর চমকানি দেখলো । ইসহাক আসিরকে বললো, “গাছে কি হচ্ছে জানো? “তোমাদের রব্বীর সন্দেহ ভুল নয়'-আসির বললো-“ওখানে কি হচ্ছে জানি আমি। এ গুহার ঢালের- আগুনের শিখা নিশ্চয় গাছের উচ্চতা থেকে দেখা যায়। এ এর চমক দেখতে পাবে ।' “দেখো কী ভীষণ আগুন'-ইসহাক বললো- “পাহাড়ের চূড়ায় এ আগুন জ্বালানো হলে সারা এলাকা আলোকিত হয়ে যেতো । এখন বলো তোমরা যে তারার চমকানি দেখতে সেটা আসলে কী? অতি সহজ বিষয় । এসব ধুরন্ধর কিছু মানুষের কাজ।' “কিন্তু এরা কে সেটা জানা যাবে কি করে? মিরার প্রশ্ন । “আমরা তিনজন নয় দু'জন । মিরাকে ধরো না*-ইসহাক বললো- “ওরা পাচ ছয় জন।' ১২৮ ডখ্৮্.211001119.001)

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।