Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

পেছনের পাহাড়ে চড়তে গিয়ে দেখলো বেশ অদ্ভুত নিসর্গ নিয়ে দাড়িয়ে আছে এ পাহাড়। পাহাড়ের কোথাও একেবারে নেড়া_মসৃণ প্রান্তর । কোথাও সবুজের ঘাসি আবরণ । একটি নেড়া ঢালে উঠার সময় এসে ইসহাকের পা ফক্কে গিয়ে সে একেবারে পাহাড়ের নিচে ঠোকর খেতে খেতে গড়িয়ে গেলো । মিরাও তার পেছনে যেতে উদ্যত হলে আসির তার হাত ধরে থামালো । বললো, “এখানেই থাকো, পা ফক্কে তুমিও পড়ে যাবে । সে তো পুরুষ। সহ্যশক্তি আছে । আর তুমি তো আগ থেকেই যখমী।" ওপর থেকে দেখা গেলো ইসহাক উঠিয়ে দীড়িয়েছে। ব্যথাট্যাথাকে কোন পাত্তা না দিয়ে হাচড়ে পাচড়ে ওপরে উঠে আসছে। ইসহাক ওপরে পৌছতেই মিরা বললো, এটা দ্বিতীয় অশুভ লক্ষণ এবং আমাদের না যাওয়ার প্রতি আসমানী ইশারা । ইসহাক যেন তার কথা শুনতেই পায়নি এমন ভাব করে। ছয় পায়ে পাহাড়ের ওপর দিয়ে চলতে শুরু করুলো। আজ তিন-চার দিন ধরে তারার চমক ও সাদা রৌশনীর ঝলক দেখা যাচ্ছে না। এজন্য পাহাড় থেকে কিছু দূরে অন্য দিনের তুলনায় দ্বিগুণ মানুষের ভিড় দেখা গেলো । আজ সবার. আশা পূর্ণ হলো। হঠাৎ নাকারা বেজে উঠলো । কিন্তু একটু পরই ধীরে ধীরে তার আওয়াজ অন্ধকারে মিলিয়ে গেলো । একটু পর আবার অনেকগুলো সানাই বেজে উঠলো । কেমন এক সম্মোহনী সুরে বিশাল ভিড়ের মধ্যে কবরের নিস্তব্ধতা নেমে এলো। যে, কোথাও প্রাণের স্পন্দন নেই । রাতের অন্ধকার কাজল-কালির মতো । হঠাৎ কয়েকটি কণ্ঠ বলে উঠলো “এ যে চমকেছে'। লোকেরা, কালেমায়ে তায়্যিবা পড়তে শুরু করলো । চারদিকে শ্রদ্ধা-বিগলিত কণ্ঠের গুঞ্জন উঠলো । তারার চমক মিলিয়ে গেলো এবং সেদিনের মতো ওক ঝাড়ের ওপর স্পষ্ট আলোর শুত্র স্তর দুলে উঠলো । সেদিনের মতই আলোর ভেতর থেকে শুভ্র পোশাকধারী এক লোক দু'হাত এমনভাবে প্রসারিত করে বেরিয়ে এলো যেন দুআ করছে। সবুজ পোশাকধারীরা ভিড়ের মধ্য থেকে বলতে লাগলো- “সিজদায় চলে যাও সবাই। আমাদের মুক্তিদাতা- নাধিল হয়েছে।' কিছু লোক প্রথমেই সিজদায় চলে গিয়েছিলো, শ্ববার বাকীরাও সিজদায় পড়ে গেলো । লোকেরা সিজদা থেকে উঠে যখন সামনের দিকে তাকালো সেখানে কোন তারার চমক দেখলো না শুধূরহস্যময় সেই শুভ্র পোষাকধারীকে দেখলো । উঁচু একটি আওয়াজ ভিড় পর্যন্ত পৌছুলো, “খোদার দূতের আত্মপ্রকাশ হয়েছে। দু"তিন দিনের মধ্যে তোমাদের সামনে এসে যাবেন তিনি । খোদার শুকরিয়া আদায় করো সবাই ।' ১২৭ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।