Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

অনেক দূরে গিয়ে ইসহাক মিরার পা খুলে দেখলো । রক্তে পায়ের গিরা থেকে নিয়ে পাতা পর্যন্ত চটচটে হয়ে গেছে। দেখা গেলো কুমিরের দাত একেবারে চামড়া কেটে হাড় পর্যন্ত পৌছে গেছে। ইসহাক তার মাথায় বাধা কাপড়টি ছিড়ে মিরার, ক্ষতস্থান বেঁধে দিলো । ব্যথায় মিরা ককিত্ঘ উঠলো । কিন্তু পত্তিবাধা হতেই ওরা চলতে শুরু করলো। মিরা মুখ বিকৃত করে বললো, “আমার কথাটি তোমরা শোন ভাই! লক্ষণ ভালো মনে হচ্ছে না। আমার মন বলছে এখান থেকে ফিরে যেতে ।” “পাগল হয়েছো মিরা! এ পর্যস্ত এসে আমরা ফিরে যাবোঃ' - ইসহাক বললো । 'রব্বী আর ফাদার আমাদের বুষদিল ও মিথ্যাবাদী বলবে । এখানে কোথাও লুকিয়ে বসে থাকো ৷ আমরা কাজ শেষ করে এসে তোমাকে নিয়ে যাবো" - আসির বললো। “না” - মিরা ভীত গলায় বললো এখানে একলা থাকতে পারবো না আমি। এত “আসলে এ কুমিরটা তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। মন থেকে ভয় তাড়াও ।' “তোমাকে কি করে বিশ্বাস করাবো এটা আমার মনের ভয় না। এমনিই যদি আমরা ঘুরতে আসতাম আর কুমির ধরতো এতো ভয় পেতাম না আমি । কোন অদৃশ্য ইংগিতে যেন কুমিরটা আমাকে ধরে ছিলো- এখান থেকে চলে যাও। সামনে কিন্তু মৃত্যু ও পেতে আছে।" “ভাই ইসহাক! সময় নষ্ট করো না। তুমি এই মেয়ের কথা শুনলে রববী আর ফাদারকে কি জবাৰ দেবে তুমিঃ' - আসির বললো-“তুমি তো জানো আমাদের প্রতি ওদের ভরসা কতটুকু ।' 'শোন মিরা! রববীকে তুমি যা বলেছিলে তা ভুলো না। আমাদের সাহায্য করবে বলেছিলে তুমি । বলে ছিলে, এসব মানুষের কোন ব্যাপার হলে তোমার রূপের ফীদে ফেলাব ওদের । একারণেই রব্বী তোমাকে আসার অনুমতি দিয়েছিলেন। তিনি বলে পালন করেই যেতে হবে তোমাকে" - ইসহাক বললো । “পরিষ্কার দেখছি আমি ইসহাক! এখান থেকে তুমি জীবিত ফিরে যেতে পারবে না ।” দু জনে খুবই বিরক্ত হলো । ইসহাক মিরার হাত ধরে উঠিয়ে বললো চলো, বিরক্ত করোনা । মিরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটা দিলো । ওদেরও চলার গতি ধীর হয়ে এলো। দুদিকে দুই. পাহাড় রেখে ওরা এগুতে লাগলো । দুই পাহাড়ের মাঝখানে আসার পর ওদের চোখে কিসের যেন আলো লাগলো । স্পষ্ট বুঝা যাচ্ছিলো এট্রা আগুন। যতই এগুতে লাগলো আলো ততই বাড়তে লাগলো । একটু পর কয়েকজন লোকের গলা পাওয়া গেলো। ওরা ঠিক করলো পেছনের পাহাড়ে চড়ে একটু ওপর থেকে দেখলেই বুঝা যাবে আগুনের উৎস কোথায় । ১২৬ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।