Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

তিনজনেই কাপড় নিংড়ে পরে নিলো। তারপর লাফিয়ে শরীর গরম করতে শুরু করলো । কিন্তু পুরুষের সমান উষ্ণতা তো নারীর দেহে নেই। মিরা অনুভব করলো সমস্ত শরীর তার অসাড় হয়ে আসছে। ইসহাক ও আসির দু'জনের মাঝখানে ওকে দীড় করিয়ে পায়ের গোড়ালি থেকে কাঁধ পর্যন্ত সমস্ত শরীর মেসেজ করতে শুরু করলো । কিছুক্ষণ পর মিরা হাটার মতো শক্তি ফিরে পেলো। নদীর তীর ঘেঁষে ওরা পাহাড়ের কাছে এসে পৌছলো। ওদের যেতে হবে পাহাড়ের অন্যপাশে। যেদিকের চুড়ায় ওক ঝাড় রয়েছে। হাটতে হাটতে ওদের শরীরে উষ্ণতা ফিরে এলো । এদিকটায় ওরা আগে কখনো আসেনি। সবুজ মসৃণ চমৎকার পাহাড়ি পথ দেখে ওরা এতক্ষণে স্বস্তি অনুভব করলো । কিন্তু সামনে গিয়ে বুঝলো, এ অঞ্চল তার সবুজ সুন্দরের মধ্যে অসুন্দরও কম রাখেনি । দুই পাহাড়ের মাঝখানে পৌছে ওদের মনে হলো অন্য জগতে এসেছে ওরা। ওদের সামনে তিনটি পাহাড় প্রাচীন কোন দুর্গের কালো স্যাত স্যাতে দেয়াল হয়ে দীড়ানো। পাহাড়ের নিচের দিকে ময়লা পানির ডোবা । এখান দিয়েই এক-দেড়জনের চলার মতো কাদাময় পথ দিয়ে ওদের যেতে হবে। কিন্তু এটা কি মূলপথে নিয়ে যাবে না পানিতে গিয়ে শেষ হয়ে যাবে ওদের জানা ছিলো না। সোজা রাস্তা হলো, একমাত্র পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠে ওপারে যাওয়া । কিন্তু এতে নির্ঘাত ওরা ধরা পড়ে যাবে । ওরা এদিক দিয়েই এগোলো। মিরা একেবারে পেছনে । একটু যাওয়ার পর ওদের পেছনে পানিতে কি একটা যেন নড়ে উঠলো । পাত্তা দিলো না ওরা। হঠাৎ মিরার চিৎকার শোনা গেলো। ওরা পেছনে তাকিয়ে দেখলো মিরার এক পা গিরা পর্যন্ত এক কুমিরের সুখে । কুমির মিরাকে পানিতে টেনে নিতে যাচ্ছে। মিরা পাহাড়ের গায়ের একটা পাথর আকড়ে ধরে মরণ চিৎকার করছে। ইসহাক ও আসির প্রথমে বেশ ভয় পেয়ে গেলো । পরে ওদের মনে পড়লো কুমিরকে কাবু করা যায়। কুমিরের মাথা ও পিঠ বর্শা তলোয়ার কোন কিছু দিয়েই যখম করা যায় না। কুমিরের পেটের চামড়া এতই নাজুক যে সামান্য খঞ্জরও পেটে ঢুকে যায় । আবার মুখের ভেতর বর্শা মেরে বা চোখে তলোয়ার মেরেও কুমিরকে কাবু করা যায়। ইসহাক ও আসির দ্রুত তলোয়ার কোষমুক্ত করলো । ইসহাক অন্ধকারেই অনুমান করে কুমিরের চোখে তলোয়ার দিয়ে আঘাত করলো । আসির দারুণ দুঃসাহস দেখালো । সে পানিতে নেমে গেলো। হাটু পানির বেশি ছিলো না ওখানে । আসির সন্তর্পণে কুমিরের কাছে গিয়ে নিচ দিয়ে শরীরের সমস্ত জোর একত্রিত করে তলোয়ারটি বর্শার মতো মারলো কুমিরের পেটে । কুমিরের মুখ দিয়ে ভয়ংকর চিৎকার বেরিয়ে এলো । মিরার পা কুমিরের মুখ থেকে আলগা হয়ে গেলো, মিরা এক ঝটকায় পা সরিয়ে নিলো । কুমিরটি পুরো পানিতে আলোড়ন তুলে ছটফট করতে লাগলো। কুমিরের দাত গোলাকার হয়। এজন্য কুমির-দীত দিয়ে শুধু শক্ত করে ধরতে পারে । কামড়ে বড় ধরনের যখম করতে পারে না। এজন্য মিরার পায়ের চামড়া ছিড়ে গিয়ে রক্ত বেরোতে লাগলো ৷ ইসহাক ও আসির মিরাকে টেনে তুলেই দৌড় শুরু করলো । সামনে ওরা রাস্তা পেয়ে গেলো । ১২৫ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।