Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

'নাদান মেয়ে! এ কাজ পুরুষের, কোন মেয়ের নয় ।' মিরা হেসে ফেললো । রব্বী আরো গন্তীর হয়ে গেলেন । মিরা বললো, “যে কাজ আমি পারবো তা ইসহাক ও আসির পারবে না, সেখানে যে ওরা যাবে মারাও তো যেতে পারে। সেখানকার কারসাজি যদি মানুষের হয় তাহলে আমি একা এগিয়ে যাবো । আমার মতো সুন্দরী মেয়ে দেখলে ওরা এমন করে দৌড়ে আসবে যেন পাখি দানা দেখে জালে এসে ফেঁসে যায়। তারপর ইসহাঁকরা গিয়ে পাকড়াও করবে বা শুধু দেখে আসবে আসল ব্যাপার কি? “ওরা তোমাকে ধরে ফেলবে, তারপর তোমার সঙ্গে ওরা কি আচরণ করবে তাকি জানো তুমি? - রববী বললো। “জানি রব্বী! কিছু ত্যাগ তো করতেই হবে। তবে ওদেরকে ধোকা দিয়ে আমি ওখান থেকে চলে আসবো । যে উদ্দেশ্যে আপনি ওদেরকে পাঠাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। এটা আমাদের ইহুদী জাতির স্বার্থ। আর আপনি যদি আবেগের কথা বলেন রববী! তবে আমি ইসহাঁককে ছাড়বো না। আমাকে যেতে না দিলে ইসহাককে যেতে দেবো না আমি । তার মৃত্যু হলে আমিও তার সঙ্গে মৃত্যুকে বরণ করে নেবো ।' “ঠিক আছে, তুমি যদি তোমার আবেগের পরিবর্তে কর্তব্যকে প্রাধান্য দিতে পারো তাহলে ইসহাকের সঙ্গে যাও। তুমি কিন্তু ওদের সফলতা ব্যর্থতা দুণ্টার কারণই হতে পারো । আবেগকে দমিয়ে রেখে বুদ্ধিকে কাজে লাগাও তাহলে সফল হয়ে ফিরতে পারবে ।' মিরার বাবা জানতে পেরে দৌড়ে রব্বীর কাছে এলে রব্বী তাকে বুঝিয়ে বললে সে শান্ত হয়ে ফিরে গেলো । সূর্যাস্তের সময় ইসহাক, আসির ও মিরা পৃথক পৃথকভাবে গ্রাম থেকে বের হলো। গায়ে কিছু মুসলমান থাকায় ওদের এ ব্যাপারটা গোপন রাখা জরুরী ছিলো । আসার সময় তিনজনই খঞ্জর নিয়ে নিলো । ইসহাক ও আসির তলোয়ারও নিয়ে নিলো। পথ সামান্য হলেও ঘুরপথে যেতে হচ্ছিলো । ওরা দূর থেকেই দেখলো লোকেরা রহস্যময় আলো ও তারা চমকানোর দৃশ্য দেখার জন্য জড়ো হচ্ছে। পাহাড়ের ওক ঝাড়ের যেখানে ব্যাপারটা ঘটে ওদের গন্তব্য সেখানেই । পথ খুবই কম। কিন্তু ওদের পাহাড়ের পেছন দিয়ে ঘুরে যেতে হচ্ছে। ওরা ওদের গায়ের পাশের নদীতে পৌছে গেলো । নদী ছোট হলেও পাহাড়ের ঢালে হওয়াতে গভীর ও খরস্রোতা । তিনজনেই নদীতে নেমে সীতরাতে শুরু করলো । কনকনে ঠাণ্ডা পানি আর স্রোতের তীব্র টান ওদেরকে বেশ বেগ পাইয়ে দিলো । সামান্য ব্যবধানও ওদের মনে হতে লাগলো কয়েক ক্রোশ দূর । বেশ কষ্টে ওপারে পৌছে তিনজনই কাপড় খুলে ভেজা কাপড় নিংড়ে নিলো। রাতের শীতল হাওয়া ওদের ভেজা শরীরে লাগতেই ঠক ঠক করে কীপতে লাগলো ওরা। দুই যৌবনোদ্যত পুরুষের সামনে পুরুণ্টু শরীর নিয়ে নিরাভরণ হতে মিরার মোটেও সংকোচ হলো না। ১২৪ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।