মাঠটি লোকালয় থেকে দূরে বেশ নির্জন জায়গায় । এর পূর্ব পাশে ছোট একটি নদী । নদীর তীর ঘেষে গড়ে উঠেছে ছোট একটি ঘন ঝাড় । মিরার সঙ্গে সে এখানে এসে দেখা করে । ইহুদী সে দিকেই যাচ্ছিলো । দূর থেকে মিরা ওকে দেখে ফেললো। দৌড়ে এসে জড়িয়ে ধরলো ইহুদীকে। একজন আরেকজনের সঙ্গে অনেকক্ষণ আটকে রইলো, কেউ দেখবে সেই ভয় ছিলো না ওদের। ওদের পরস্পরের কথা সবাই জানে । কদিন পরই ওদের বিয়ে হবে। এছাড়াও এসব ব্যাপারে ইহুদীরা আড়ালের ধার ধারে না। এজন্য কাউকে “বেহায়া” বলতে হলে “ইহুদী' বললেই চলে । পরস্পরের সঙ্গে এভাবে লেপ্টে থেকেই হেঁচড়ে হেঁচড়ে নারী পুরুষের দুটি দেহ নদীর তীরে গিয়ে বসলো । পকি বলছো ইসহাক! কোথায় যাচ্ছোঃ' - মিরা চমকে উঠে ইসহাকের আলিঙ্গন থেকে ছিটকে পড়লো । “গুরুত্বপূর্ণ একটা কাজে । “গুরুতৃপূর্ণ না-কি বিপজ্জনক কাজ? “হতে পারে বিপজ্জনক! আবার এত সহজও হতে পারে যে, কালও ফিরে আসতে পারি। এ যে আমরা তারার চমকানো দেখেছি কয়েকবার । সেটা কি তা দেখতে যাচ্ছি আমি। আমার সঙ্গে যাচ্ছে আসির নামে এক খ্রিষ্টান।' ইসহাক মিরাকে সব খুলে বললো । মিরা বললো, “যদি এসব জিনদের ব্যাপার হয় বা আরো ভয়ংকর কিছু হয় কি করবে তখন!" “আমরা তো হামলা করতে যাবো না । শুধু আসল ব্যাপারটা দেখে আসবো ।' “তোমাকে একা যেতে দেবো না আমি । আমিও যাবো তোমার সঙ্গে" । “পাগলামি করো না মিরা । তোমার তো কোন কাজ নেই ওখানে । দু তিন দিন পর ফিরে আসবো আমি 1" “আমাকে না নিলে তুমিও যাবে না' - মিরা কেঁদে ফেললো - “পাগলামি নয়, আমার ভয় করছে' - মিরা ইসহাতকের গলা জড়িয়ে ধরলো _ 'যেয়োনা ইসহাক! গেলে আমাকে নিয়ে চলো ।" মিরার চাপাচাপিতে ইসহাক নিরুপায় হয়ে বললো! ঠিক আছে 'বববী অনুমতি দিলে নিয়ে ঘাষো। “ইসহাক তার কর্তব্য করতে যাচ্ছে - রব্বী বললেন - “আর তুমি তো ভালোবাসার আবেগকে আশ্রয় করছো । কর্তব্য মানুষকে শুধু সামনের দিকেই অগ্রসর করে। কিন্তু ভালোবাসা পায়ের শিকল বনে যায়। না মিরা! ওর সঙ্গে যেয়োনা তুমি, দু'তিন দিনের মধ্যে সে ফিরে আসবে ।” “আমি জানি সে ওখানে কেন যাচ্ছে, সেখানে আমার প্রয়োজন পড়বে ওর* - মিরা বললো । ১২৩ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।