Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

বলতে পারছি না; কিন্তু আমার লোকের ব্যাপারে বলতে পারি সে আমার হুকুমে জান দিয়ে দেবে'-ইহুদী পুরোহিত বললো। “তাহলে আমাদের সময় নষ্ট করা উচিত নয় ।' “আজ রাতে আপনার লোককে নিয়ে-আমার কাছে চলে আসুন ।' সস রাতে হাজারেরও বেশি লোক তারার চমক দেখার অপেক্ষায় জড়ো হয়েছিলো । তখন দুজন যুবক ইহুদী রব্বীর ঘরে রব্বী আর পাদ্রীর কথা শুনছিলো। এঁ দুই যুবকেরও বিশ্বাস এটা আকাশের নক্ষত্র যা ওক ঝাড়ে এসে অবতরণ করে । “আকাশের নক্ষত্র মাটিতে নামে না'-ইহুদী রব্বী বললো'-যদি বলো এটা খোদায়ী নুরের ঝলক. তাহলে কি মূসা (আ) আবার দুনিয়ায় এসেছেন? না ঈসা (আ) এসেছেন? বার বার খোদার নূর দেখানোর কি প্রয়োজন পড়লো? নাকি এখানকার লোকেরা খোদাকে ভুলে গিয়ে অন্য কারো ইবাদত করছে? এখানকার মুসলমান খ্রিস্টান ইহুদী যে যার মতো ধর্ম পালন করছে। শোন মন দিয়ে, যে পাহাড়ের ওপর এই আলো জ্বলে ওঠে এর আশে পাশের পাহাড়ে লুকিয়ে গিয়ে দেখে আসবে । সেখানে যদি আমাদের ধারণামতো কিছু দেখো চুপচাপ চলে আসবে ...। “এটা আমাদের ব্যক্তি কাজ নয়। ধর্মীয় কর্তব্যবোধ। এর দ্বারা নতুন কোন ফেরকা মাথাচাড়া দিচ্ছে । লোকেরা খুব দ্রুত এর প্রতি ঝুঁকে পড়ছে। আর এ অবস্থা চলতে থাকলে ইহুদী ও খ্রিস্টধর্মের জন্য তা বড় ক্ষতিকর হয়ে দেখা দেবে । আর যদি মুসলমানদের কোন ফেরকা হয় আমরা এর পেছনে হাওয়া. দেবো আরো বেশি করে। এখন তোমাদের দায়িত্ সঠিক খবর নিয়ে আসা'-পান্দররী বললেন। আমরা কাল সূর্যাস্তের একটু আগে রওয়ানা. হয়ে যাবো'-ইহুদী যুবক বললো। “জায়গাটি খুব কাছে নয়। আবার আমরা সোজা পথেও যেতে পারবো না। না হয় সেটা খুব দূরে ছিলো না। পায়দল যেতে হবে। ঘোড়া নিলে ঘোড়ার. পায়ের আওয়াজ আমাদেরকে বিপদে ফেলে দেবে, - খ্রিষ্টান যুবক বললো । “কাজ রাতে রাতেই হয়ে যাবে আমি এমন ওয়াদা করছি না। দু'তিন রাতেও হয়তো আমরা ফিরে আসতে পারবো না' - ইহুদীটি বললো। “এমন কোন বাধ্যবাধকতা নেই। তোমরা চেষ্টা করবে অক্ষত ফিরে আসতে । যাতে আমরা এর একটা ব্যবস্থা করতে পারি' - রববী বললো। 'এখন তোমরা যাও। পানির ফোন সমস্যা হবে না পথে। সঙ্গে খেজুর নিয়ে যেয়ো ।" বাইরে এসে দুই যুবক ঠিক করে নিলো যাওয়ার সময় কোথায় তারা দেখা করবে। ইহুদীটি তার ঘরে না গিয়ে অন্য আরেকটি ঘয়ের দিকে গেলো । সেখানে কয়েকটি বাচ্চা ছেলে খেলাধুলা করছিলো একটি ছেলেকে সে জিজ্ঞেস করলো তার বোন মিরা কোথায়ঃ ছেলেটি জানালো মিরা একটু আগে বকরী নিয়ে মাঠে গেছে। ১২২ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।