সহ এ এলাকার এক পাশে কয়েক ঘর মিলিয়ে ছোট একটি বসতি আছে। ওখানে বেশির ভাগ খ্রিস্টান আর দু'তিন ঘর ইহুদী থাকে। এখানকার লোকেরাও তারা চমকানোর দৃশ্য দেখতে যায়। ইহুদীদের মধ্যে এক বৃদ্ধ পুরোহিত আছেন আর খ্রিস্টানদের মধ্যে আছেন এক বৃদ্ধ পাদ্রী । দু'জনে একদিন নক্ষত্র চমকানো নিয়ে আলোচনায় বসলেন। ইহুদী পুরোহিত পাদ্রীকে পেরেশান হয়ে বললেন, “পেরেশানীর বিষয় ফাদার । এই ধৌকাবাজরা মানুষের আকীদা বিশ্বাস ধ্বং করার জন্য কি শুরু করেছে! নবীদের আগমন তো এভাবে হয় না, না সাধারণ কাউকে খোদা এভাবে তার নূর দেখান । খোদা তার নূরের ঝলক দেখিয়েছিলেন মুসা (আটকে কৃহে তুরে। তাও শুধু একবার । সেটা আমরা আপনারা মুসলমানরা সবাই মানে । হ্যা রব্বী (পুরোহিত)! চিন্তার বিষয় । আমার মনে হয় এটা মুসলমানদের এক নাটক । আর এই নাটক এজন্যই দেখানো হচ্ছে যাতে ইসলামের নড়বড়ে ইমারতটি শক্ত করে দীড় করানো যায় । আপনি তো দেখছেন ইসলামের কত ফেরকার উদয় হয়েছে।' “আমি গভীর চোখে দেখছি । আমার মতে মুসলমানদের আরেক ফেরকা তৈরি হচ্ছে। এমন হলে আমরা আমাদের লোকজনকে মুসলমানদের এ ফেরকায় ঢুকিয়ে দেবো । যাতে এই ফেরকা ফুলে ফেঁপে ইসলামকে আরো দুর্বল করে দেয়। আমাদের দেখতে হবে এই ধাপ্গাবাজীর কৌশলটা কি! ূ “এটা মুসলমানদেরই এক অংশের কাজ এজন্য বলছি, যে রাতে আলোর মধ্যে সেই সাদা পোশাকধারীকে দেখা গেলো সে রাতে সবুজ আলখেন্লাধারীরা কালেমা তায়্যেবা আর সেজদার ঘোষণা দিয়েছিলো । কালেমা সেজদা তো মুসলমানদের কাজ। মানুষ তো আবেগে অন্ধ । এজন্য এরা এসব ধাঞ্সাবাজীকে খোদার মুজিযা ভেবে নেয়। এতে মুসলমানরা বিপথে গেলে আমাদের কোন সমস্যা নেই ।” “বরং আমাদের খুশী হওয়া উচিত। তবে আমাদের লোকদের যেন বিপথগামী না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।” 'কিন্তু কি করা যাবে! আমি দু'একজন সাহসী জোয়ান দিতে পারবো। যারা এসব পাহাড়ের একটায় গিয়ে দেখে আসবে এ আলোর উৎস কি-কোন হাতের কারসাজী না অলৌকিক কিছু'-পান্রী বললো। . “আমি নিজে গিয়ে তারার চমক দেখেছি। সেটা কোন চেরাগ বা শিখার আলো নয়। এ আলো তো সাদা, চমকও আছে তাতে । হঠাৎ নিভে আবার জ্বলে উঠে । আগুনের শিখা দিয়ে এই কারসাজী সম্ভব নয়। আপনি একজন এবং আমি একজন লোক তৈরি করি। আর এটা কোন গোপন কথা নয় যে, ইসলামের ধ্বংসের জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয় কর্তব্য । আপনার লোকের ব্যাপারে ১২১ ডখ্৮্.9110001119.001)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।