Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“উঠো দেখো”-গুরুগন্তীর স্বর ভেসে এলো। লোকেরা মাথা উঠিয়ে দেখলো ওক ঝাড়ের ওদিকে তিন ফুট দৈর্ঘ্য-প্রস্থে একটি আলোর পিণ্ড ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছে । আলোটি প্রথমে গাছের ওপর ভেসে বেড়ালো। দূর থেকে এ ওক ঝাড়টি বিরাট আলোকিত সামিয়ানার মতো মনে হতে লাগলো । আলোটি এভাবে ঘুরতে ঘুরতে যখন ধীরে ধীরে নিচে নেমে এলো তখন সেটা একজন মানুষের আকৃতিতে দৃশ্যমান হলো। লোকটির পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড়ে আবৃত। মনে হচ্ছিলো সাদা কাপড়ে পাঠানো কোন লাশ । আলোটি তার পা থেকে মাথা পর্যন্ত ঘুরতে লাগলো। ভালো করে তাকিয়ে বুঝা গেলো লোকটি সাদা আলখেল্সা পরে আছে। তার মাথায় সাদা পাগড়ি। লোকটি তার দু”হাত বাহুসমেত হঠাৎ দুদিকে ছড়িয়ে দিলো। পরমুহুর্তে অন্ধকার নেমে এলো। লোকটি অদৃশ হয়ে গেলো। দর্শকদের মধ্যে শ্রদ্ধা-ভীতি আরো বেড়ে গেলো। আগের চেয়ে আরো ব্যাকুল হয়ে তারা বলতে লাগলো, কেউ যেন ওদেরকে বলে দেয় তিনি কে আর এসব কি? সে রাতে আলখেল্লাধারীরাও গায়েব হয়ে গেলো । পরের রাতে ওদেরকে আবার সেখানে দেখা গেলো। লোকেরা ওদের ঘিরে ধরে জিজ্ঞেস করতে লাগলো এসব কী হচ্ছেঃ শুধু একজনই এর সঠিক অর্থ বলতে পারবেন, কিন্তু তাকে এখানে আনা বেশ কঠিন'-এক আলখেল্লাধারী বললো । উনি কে আমাদের বলো, যেখানেই থাকুক তাকে আমরা যেকোন মূল্যে নিয়ে আসবো"-জটলা থেকে একজন বললো । “তিনি শাহদরের আমীর আহমদ ইবনে গুতাশ। তিনি এমন জ্ঞানের অধিকারী যে, গায়েবের পর্দাও উঠাতে পারেন। “আমাদেরকে তার কাছে নিয়ে চলো”-সবাই বলে উঠলো । “কিন্তু একটা কথা ভেবে দেখো, তিনি যদি তোমাদেরকে সব রহস্য বলে দেন, তার কথা সবার মানতে হবে কিন্তু'-এক আলখেল্লাধারী বললো । “তিনি কি মানতে বলবেন? '“তোমাদের জানের কুরবানী চাইবেন না তিনি। প্রথমে তিনি দেখবেন, যে অলৌকিক হাস্তীকে দেখা গিয়েছিলো তিনি কে ছিলেন, তিনি কি আবার দেখা দেবেন কি দেবেন নাঃ তারপর তিনি বলবেন, লোকদের এখন কি করতে হবে! “আমরা তার কাছে যাবো'-সমমেত কণ্ঠস্বর শোনা গেলো । ১২০ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।