Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

কিছুদিন পর তারা জুলার আগে প্রথমে নাকারা তারপর শানাই বাজতে লাগলো । এরপর ওক গাছের ঘন ঝোপ থেকে তারা জ্বলে উঠতে শুরু করলো । কারো এতটুকু সাহস হতো না এগিয়ে গিয়ে দেখবে এটা কিসের আলো । দিনে লোকেরা এসব গাছ থেকে দূরে থাকতে পছন্দ করতো । এলাকার বড়রা লোকদের সাবধান করে দিলো-ওদিকে যেয়ো না, ওটা জিনদের ব্যাপারও হতে পারে আবার খোদায়ী ইশারাও হতে পারে। এমন যেন না হয় যে, জিনেরা অসন্তুষ্ট হয়ে সারা এলাকা ধ্বংস করে দিলো বা খোদার গজব পড়লো আমাদের ওপর। আরো কিছুদিন পর লোকদের ভিড়ের মধ্যে রেশমের সবুজ আলখেন্লা পরা কিছু লোককে দেখা গেলো। তাদের হাতে তসবিহ আর তাদের ঠোঁট সবসময় নড়তে দেখা যেতো, ভাবভঙ্গিতে বড় আলেম মনে হতো ওদের । এক এক করে ওরা (লোকদের ভিড়ে মিশে গেলো। “খোদার পক্ষ থেকে কোন মহাপুরুষ এখানে অবতরণ করবেন” 04545987084 হতে পারেন ।' “খোদার কোন নবী না হলে তার দূত হবেন নিশ্চয় 1 'রাত জেগে অপেক্ষা করো, তারা জ্বলতে দেখলেই সিজদায় লুটিয়ে পড়ো ।' শুধু চমকের দিকেই তাকিয়ে থেকো না, এটা খোদার দূতের জন্য অপমানকর হবে ।' এ ধরনের সতর্কতা ও কল্পবাণী সবুজ আলখেল্সাধারীরা লোকদের ভিড়ে ভিড়ে গিয়ে ছড়াতে লাগলো । ওদের বলার ধরন এত বিনয়ী গন্তীর যে, লোকেরা এতে দারুণ প্রভাবাব্বিত হতে লাগলো । এক অন্ধকার রাতে নাকারা বেজে উঠলো । লোকেরা ওক ঝাড়ের দিকে তাকিয়ে রইলো । নাকারা বাজতে লাগলো । কিন্তু তারা চমকালো না। “উচু আওয়াজে কালেমায়ে তায়্যিবা পড়ো'-সবুজ আলখেল্লাধারী এক লোক বললো। সেখানে হাজারখানেক মানুষের ভিড়। মুসলমানই বেশি এর মধ্যে। বাকী ইহুদী ধরিস্টানসহ অন্য ধর্মের লোকেরাও আছে। মুসলমানরা কালেমা পড়তে লাগলো । অন্যরা শ্বার যার মতো একটা কিছু জপতে লাগলো । “সিজদায় লুটিয়ে পড়ো'-আরেকটি আওয়াজ উঠলো-মুসলমান অমুসলমান সবাই সিজদায় চলে গেলো। “হে খোদায়ে ইযযত! ওরা-সবাই তোমার শুনাগার অক্ষম বান্দা। ওদের মাফ করে দাও। আর আমাদের খোদায়ী তাজান্লী দেখাও'- আলখেল্লাধারী একজন বলে উঠলো। চারদিক নীরব হয়ে গেলো। কোথাও কোন শব্দ নেই। শুধু সবার উত্তেজিত বুকের ধড়ফড়ানির আওয়াজ যেন প্রত্যেকের কানে. তালা লাগিয়ে দিলো । প্রত্যেকের বুক এত জোরে কাপতে লাগলো যেন তা পাজর- ভেঙ্গে বেরিয়ে আসবে। ১১৯ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।