“এটাও ঠিক? আমার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মন্দের বোধ জাগিয়ে তুলতে হবে । মানুষের স্বভাবের এই বৈশিষ্ট্য মনে রেখো- সেটা হলো প্রত্যেক মামুষই বেহেশত বা স্বর্গ চায়। কিন্তু মরতে চায় না কেউ। তার জন্য দরকার হলো দুনিয়াতেই তাকে বেহেশত দেখিয়ে দেয়া । তারপর দেখো এরা কিভাবে তোমাকে নবী বলে মেনে নেয়।" “ওদেরকে আমি দুনিয়াতেই বেহেশত দেখাতে পারবো । এই বেহেশত আমার কল্পনায় আছে। সবাইকে আমি সেটা দেখাবো । মানুষকে যদি আমি ভুল বুঝে না থাকি তাহলে আমার মত হলো মানুষ রহস্যের পেছনে সবচেয়ে বেশি ছুটে । সরাসরি তার সামনে কোন কিছু রাখা হলে সে সেটা স্বতঃস্কর্ত হয়ে গ্রহণ করে না। সেটাই যদি রহস্যময় করে তার সামনে রাখা হয় সে লুফে নেয়। এর আবরণ খুলতে চেষ্টা করে। তারপর যে মূল জিনিসটা বেরিয়ে আসে সেটা সাধারণ হলেও দুর্লভ ভেবে বুকে জড়িয়ে নেয়। আপনি অনুমতি দিলে আমি আমার পদ্ধতি ব্যবহার করবো ।" হ্যা হাসান! তুমি তোমার মতো ময়দানে নামো । আমি এই কেল্লার আমির । যতই চরম পদক্ষেপ নাও না কেন আমার কাছে যে সাহাষ্যই চাইবে আমি দেবো । জেনে রেখো মানুষ খোদার কথা না মেনে শয়তানের কথা মেনে নেয়। সে নিষিদ্ধ বৃক্ষকে বেশি পছন্দ করে। তোমাকে জাদুর শক্তিত দিয়েছি। তুমি কারো চোখে চোখ রেখে কথা বললে সে বশীভূত হয়ে যাবে। তোমাকে গণক বিদ্যাও শিখিয়েছি। নক্ষত্রের আবর্তন দেখে তুমি সঠিক পদক্ষেপ নিতে পারবে যে, তোমার পরবর্তী কদম তুমি সামনে বাড়াবে না পিছু হটাবে। 2০০০ শাহদর থেকে বারো চৌদ্দ ক্রোশ দূরে মনোরম এক জায়গা আছে। এর চার পাশে উচু উচু পাহাড়, উচু টিলা, আকাশ ছোয়া অচিন বৃক্ষের সারি-সব মিলিয়ে সবুজের এক সাজানো মঞ্চ । যেন প্রকৃতির নিজ হাতের নিপুণ শৈলী । কিছু কিছু পাহাড় আর টিলার ওপর বিশাল বিশাল ঝাড় গাছও রয়েছে । আরো আহে স্বচ্ছ পানির বহতা নদী ৷ গাছের পাতায় মর্মর ধ্বনি সৃষ্টিকারী মিষ্টি হাওয়ার বয়ে যাওয়া, দূর থেকে ভেসে আসা নদীর জলতরঙ্গ এখানকার পথচারীদের জাদুময় করে তোলে । কিছু দিন থেকে সে এলাকার লোকদের মধ্যে খবর স্ছড়িয়ে পড়লো, টিলার ওপরের একটি ওক গাছ থেকে কখনো কখনো তারা জ্বলে উঠে। সেটা জ্বলে আবার নিভে যায় । এই খবর শাহদরসহ আশে পাশের সব এলাকায় ছড়িয়ে পড়লো । খবরটি চারদিক এত মাতিয়ে তুললো যে, দলে দলে লোক এসে সেখানে জড়ো হতে লাগলো । তারা জ্বলে উঠার দৃশ্য দেখার জন্য লোকেরা তিন চারদিনও অপেক্ষা করলো ।-তারা জলে উঠার' দৃশ্য দেখে কারো মধ্যে ভয় কারো মধ্যে ভক্তির ছাপ দেখা গেলো। কেউ বললো এটা কোন নবী আগমনের লক্ষণ । অধিকাংশের ধারণায় এটা অশুভ কোন কিছু নয়। ১১৮ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।