“এখন আরেকটি কাজ আছে আবিদীন! এখানে সেলজুকিদের আরো গুপ্তচর থাকতে পারে । ওদের খুঁজে বের করো । অপরিচিত বাঁ সন্দেহজনক কাউকে দেখলেই ছায়ার মতো একজনকে তার পেছনে লাগিয়ে দাও। এ ব্যাপারে আমি আরো ব্যবস্থা নেবো ।' গুরু! আপনার ব্যবস্থা আপনি নিন। আমার ব্যবস্থা নিচ্ছি আমি । এমন জাল বিছাবো, সন্দেহজনক কেউ এ থেকে বের হতে পারবে না। এ দুই গোয়েন্দা আমার চোখ খুলে দিয়েছে।' ০ “এখন বলো হাসান! - আবিদীন চলে যাওয়ার পর আহমদ হাসানকে বললো - “এখন এ অবস্থায় কিভাবে নিরাপত্তা অবলম্বন করা উচিত? “আমাদের কাছে তো কোন ফৌজ নেই যারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে । আপনি ভালো মনে করলে আমি বলবো, এসৰ এলাকায় আমাদের ছড়িয়ে পড়া উচিত। প্রচারের ধারা তীব্রতর করতে হবে। আরেকটি কথা, আমাদের মেয়েদের মধ্যে এখনো জযবা রয়েছে। ওদের প্রশিক্ষণ দেয়া জরুরী । তবে এরচেয়ে জরুরী প্রচার । লোকদের ওপর প্রভাব বিস্তার করে তাদেরকেই ফৌজ বানাবো । “লোকদের কি বলে দলে ভেড়াবে?' “তাদের সামনে আমাদের ফেরকার কথা তুলে ধরবো । তাদেরকে বলবো, অন্যসব ফেরকা বাতিল-ভেজাল ।' 'নবীগণও কিন্তু এভাবেই শুরু করেছিলো । তাদের কথা কেউ শুনেনি। আমাদের এমন কোন রাস্তা বের করতে হবে যাতে মানুষের মনে দখল প্রতিষ্ঠা করা যায়” “আপনার কাছে এমন কোন রাস্তা আছে? হ্যা হাসান! তুমিই সেই সশরীরি রাস্তা । তোমার মধ্যে সে জিনিস আছে যা কোন মানুষকে বশীভূত করতে পারে? । হ্যা গুরু! এতো আমিও জানি আমার মধ্যে এমন শক্তি আছে অন্য কারো মধ্যে যা নেই। আমি অনুভব করতে পারি সৎপথের লোককেও যে কোন পথে নিয়ে যেতে পারবো আমি । “তোমার এই শক্তিকে আরো ধার দেয়া উচিত। সব ধর্ম মানুষকে মন্দ আর অশ্তভতা থেকে হটে যাওয়ার শিক্ষা দেয়। এ কারণেই যে কোন ধর্ম-বিশ্বাস গ্রহণ করতে মানুষ বিলম্ব করে । কারণ মন্দের মধ্যে দারুণ আকর্ষণ আছে। খোদা মানুষের অধ্যে এমন দুর্বলতা রেখেছেন যে, সে আকর্ষণের বস্তু ও ভোগকে অত্যন্ত পছন্দ করে।” কিন্তু গুরু! আমার সেই গুরু ইবনে আতাশ বলেছিলেন মানুষের মধ্যে এই ছুর্বলতা খোদা নয়, ইরলিস সৃষ্টি করেছে। মানুষের দুর্ভাগ্য হলো তার মধ্যে সবসময় জলতে থাকে ভালো মন্দের সংঘর্ষ। ১১৭ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।