Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

১২ _ সুলতান মালিক শাহ মারুতে তার সিপাহসালার ও কতোয়ালকে নিয়ে আলোচনায় বসলেন। মালিক শাহ বললেন, | “দুই মাস হয়ে তৃতীয় মাসের টাদ উঠলো, ওরা কোন খবরই দিলো না। ওর সঙ্গে তো আরেক জনও ছিলো।' হ্যা সিনান! ওরা দু'জনেই আমার বিশ্বস্ত। মাটির নিচ থেকেও ওরা কথা বের করে আনবে' - কতোয়াল বললেন। _ হয়াহইয়ার তো একবার সিনানকে পাঠানো উচিত ছিলো । ধরা পড়ে গেলো নাকি?" "আহলে আরেকজন পাঠিয়ে দিলে কেমন হয়” - সিপাহসালার বললেন। 'দু'চার দিন আরো দেখে নাও' - মালিক শাহ বললেন। এ সময় দারোয়ান এসে জানালো শাহদর থেকে এক লোক এসেছে । মালিক শাহ তাকে তখনই ভেতরে পাঠিয়ে দিতে বললেন। | র্াসিকরের নাতির হাসি নিযে এবি তেতরে এলো বিরান রীতি অনুযায়ী তাকে বসালো, ফল পানীয় ইত্যাদি এনে তার সামনে পরিবেশন ফরতে বললো । তারপর তাকে জিজ্ঞেস করলো কে সে এবং কেন এসেছে? লোকটি বললো, __ “আপনাদের ইয়াহইয়া নামের এক লোক শাহদর গিয়েছিলো । সে আমার বন্ধু সঙ্গে সিনান নামে আরেকজনকেও পাঠিয়েছিলেন আপনারা ।' “তার কি কোন খবর এনেছো? জলদি বলো' - কতোয়াল ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন। “পেরেশান হবেন না । ইয়াহইয়া অনেক কষ্ট করে তার কাজ উদ্ধার করেছে, সে ও তার সঙ্গী আমার ঘ্বরে উঠেছে। তাকে আমি যথাসাধ্য সাহায্য করেছি। “সেখানকার খবর কি?' - মালিক শাহ জিজ্ঞেস করলেন । “আপনি ইয়াহইয়াকে পাঠিয়েছিলেন - আহমদ ইবনে গুতাশ ইসমাঈলী ও শাহদর ইসমাঈলীদের ঘাটি- এই সন্দেহে, আপনার এই সন্দেহ ঠিক নয়। আহমদ ইবনে গুতাশ ইসমাঈলীদের মোটেও পছন্দ করে না।' “সে শাহদরের আমীর হয়েই এ সব ইসমাঈলীদের মুক্ত করে দেয় যারা আহলে সুন্নতের কারো জীবিত থাকাটা হারাম মনে করতো, এটা কি ভুল নয়? মরহুম যাকির কি ওদেরক্েএ অপরাধেই কয়েদ করেনি? সুলতানে মুহতারাম! এটা ঠিক। তবে ওসব বন্দীদের মুক্তির সময় আহমদ ইবনে গুতাশ বলেছিলো, ওদেরকে নিরপরাধ মনে করে মুক্তি দেয়া হচ্ছে না, বরং নাশকতামূলক চিন্তা ভাবনা দূর করে প্রকৃত আহলে সুন্নত হওয়ার জন্য তাদেরকে সুযোগ দেয়া হচ্ছে। আসলে আহমদ ইবনে গুতাশ ভ্রাতৃতৃবোধ ও সহন্নীল মনোভাব দেখাচ্ছে। এর ফলও পাচ্ছি আমরা । ইসমাঈলীদের মধ্যে আহমদ গুপ্তচর ছেড়ে রেখেছে। ১১৪ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।