এঁ শরবতই আজ যিররী ইয়াহইয়াকে পান করিয়ে এসেছে । এতে মধু ছিলো সত্যি, কিন্তু কোন ফুলের রস ছিলো না, ছিলো বুদ্ধিবশীভূত করার এক ধরনের হিরোইন । হাসান ইবনে সবা বিশেষ কায়দায় এই শরবত তৈরী করতো। ূ শরবতের প্রভাব ইয়াহইয়াকে যতই কাবু করুক আচমকা তার ভেতর জেগে উঠলো সে আহলে সুন্নত। দায়িত্ব পালন করতে গিয়ে তাকে আত্মত্যাগের শিক্ষা দেয়া হয়েছে। কিন্তু সে বুঝলো না, সে তার দায়িত্বে কথা বলতে গিয়ে যিররীর দায়িত্ববোধ জাগিয়ে তুলেছে। যিররী সব শুনে ইয়াহইয়ার কামরা থেকে বের হওয়ার সময় এই সংকল্প নিয়ে বের হলো, ইয়াহইয়া যদি তার দায়িত্রে ব্যাপারে এত আত্মত্যাগী হয় তাহলে আমি কেন আত্মত্যাগী হতে পারবো না? রাতভর কেঁদে বুক ভাসালো। তার ভেতরটা যেন দু'অংশে ভাগ হয়ে পরস্পরের শক্র হয়ে গেলো, ভালোবাসা আর দায়িত্ এবং তার শিক্ষা- এ তিনটাই রক্তক্ষয়ী যুদ্ধে নামালো তাকে। সকাল হতেই যিররী আহমদ ও হাসানের কাছে গিয়ে ইয়াহইয়া ও তার সঙ্গী সিনানের সব কিছু জানিয়ে দিলো । কথা শেষ করে যিররী আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার চোখে অশ্রুর ৰান ডাকলো । হাসানের ইশারায় ওকে তার কামরায় পৌছে দিলো একজন । কিছুক্ষণ পর প্রতিদিনের মতো এক খাদেম ইয়াহইয়ার কামরায় নাস্তা নিয়ে গেলো । সঙ্গে রুটিন মাফিক মধু মেশানো দুধ ছিলো । একই নাস্তা সিনানের কামরায়ও পাঠানো হলো । দু'জনে দুই কামরায় বসে দুধে মুখ দিলো । গলায় দুধ নামতেই দু'জনে গোঙাতে গোঙাতে ঢলে পড়লো । আর উঠলো না। 'এদিকে আসো ....... যিররীকে দেখে যাও .... -এক খাদেমা চিৎকার করতে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে, তার প্রাণটা তখনো দেহে ঝুলে ছিলো । “কে এমন করলো যিররী£'-আহমদ পেরেশান হয়ে জিজ্ঞেস করলো । “আমি নিজেই। ইয়াহইয়ী আর সিনানকে ...... আমি হত্যা করিয়েছি ...... আমার ভালোবাসাকে ........ হত্যা করেছি আমি ....... তাই আমি আমাকে শাস্তি দিয়েছি ........ ' হাপিয়ে হাপিয়ে এ কথাগুলো বলেই থেমে. গেলো যিররী । ইয়াহইয়া আর সিনানের লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয়া হলো । “আমাদের এখন অন্য খেলা খেলতে হবে" --হাসান বললো - “সুলতানের মনে সন্দেহ চুকে গেছে। উবায়দীদের সাহায্যের জন্য আমাকে মিসর যেতে হবে । “না হাসান! আগে আরো দু'তিনটি কেল্লা আমাদের দখল করতে হবে। তারপর চেষ্টা করতে হবে সুলতানের হুকুমতে যেন তোমার বড় কোন পদ মিলে যায়। তখনই আলতানাতের বুনিয়াদ কমজোর করা যাবে ।” শরতানের বেহেশ্ত-৮ ১১৩ ডখ্৮৬.2110001179.001)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।