সেলজুকিরা তার সুন্নতের অনুরাগী । যারা রাসূল (সে) -এর সুন্নতের সত্যিকার অনুরাগী তারা আহলে সুন্নত ওয়াল জামাত। আল্লাহ্র দীনের সত্যিকার অনুসারী তারা ৷ আমি রাসূল (স)-এর গোলাম আর সেলজুকিদের অন্ন-কৃতজ্ঞ কর্মচারী । আমার ভালোবাসা সত্যিই যদি তোমার মনে স্থান দিয়ে থাকো তবে আমার দায়িত্ব পালনে আমাকে সাহায্য করো । ওদের আসল রূপ আমাকে জানিয়ে দাও ।” 'কাল। আগামীকাল এসময় তুমি সব জানতে পারবে এবং তুমি তোমার দায়িত্ব থেকেও মুক্তি পাবে" - যিররী একথা বলে কামরা থেকে বেরিয়ে গেলো । ০ ইয়াহইয়ার মনে তখন এক যুদ্ধ জয়ীর আনন্দ । কাল তার কাজ শেষ হয়ে যাবে৷ আর সে মূল্যবান এক তথ্য ও অতি রূপবান এক মেয়েকে মুক্তি করে আপন ঠিকানায় ফিরে যাবে, এই ভেবে সে দাক্ুণ উৎফুল্প ছিলো। ঘিররী তার কামরায় ঢুকেই খাটের ওপর ঝাঁপিয়ে পড়লো । বুক ফেটে তার কান্না বেরিয়ে এলো । ফুলে ফুলে সে কীদতে লাগলো। ছলনার জালে জড়াতে এসে নিজেই ইয়াহইয়ার প্রেমের জালে ধরা পড়ে যায় সে। কিন্তু এর চারদিকেই যে বিষম কাঁটার প্রাচীর । অসংখ্য চোরা চোখ যে বিষের ছুরি বসিয়ে দিতে উদ্যত তাদের ভালোবাসার নরম বুকে। আহমদ ও হাসান যিররীর এই সম্পর্কের কথা জানতে পেরে বুঝতে পারলো ওর মধ্যে এখনো মানবীয় সত্তা জীবিত। তার মধ্যে এখনো সেই নারী রয়ে গেছে যে পুরুষের ভালোবাসায় তৃষ্ঠার্ত হয়। এজন্য তারা শংকিত হলো। তাদের আরেকটা আশংকা ছিলো, হাসান প্রতিদিন এক বুযুর্গ আলেমের বেশ ধরে ইয়াহইয়াকে নিজের কাছে বসিয়েও সে কে, কি তার পরিচয় কিছুই উদ্ধার করতে পারছিলো না। তবে সে নিশ্চিত করে বলতো, এই যুবক সন্দেহযুক্ত। এখন হাসান যখন জানতে পারলো, যিররী ইয়াহইয়ার ব্যাপারে প্রায় দিওয়ানা হয়ে গেছে সে ধিররীকে ডাকিয়ে এনে অল্প সময়ের মধ্যেই জাদুর সাহায্যে তাকে সম্মোহন করে ফেললো । তার এত দিনের শয়তানী শিক্ষার কুপ্রভাব তার মাথায় আবার চেপে বসলো । তুমি আজ তার কাছ থেকে বের করবে সে কে, আর কেন সে এখানে এসেছে' - হাসান যিররীকে নির্দেশ দিলো। হ্যা, আমি এ তথ্য উদ্ধার করবো সে কে আর কেন এখানে এসেছে” - যিররীর ভেতর থেকে যেন জড়ানো গলায় কে বলে উঠলো । _ এ শরবত সঙ্গে করে নিয়ে যাবে।” “হ্যা এ শরবত নিয়ে যাবো আমার সঙ্গে । | ১১২ দ্ডখড/.2110001179.00910.
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।