“আমাদের শেষ পরিণতি কি হবে ইয়াহইয়া! তুমি এভাবেই ভালোবাসার খেলা থেলে যাবে? কোথা থেকে এসেছো তাও তো বলো না তুমি । ঠিক আছে যেখানে থেকে এসে থাকো আমাকে নিয়ে এখান থেকে পালাও জলদি । আজকের রাতই আমাদের এখানকার শেষ রাত । পুরুষের পোশাক পরে আমি বের হয়ে যাবো । ইয়াহইয়া হো হো করে হেসে যিররীকে জড়িয়ে ধরলো। এমন আচরণ সে আর কখনো করেনি । যিররী অভিমানের গলায় বললো কেন বলছো না কোথেকে এসেছো তুমি? “এখন তোমাকে বলা যায় যিররী! তোমার ওপর আমার বিশ্বাস জন্মে গেছে। এখানে আমি একটি দায়িত্ব পালন করতে এসেছি। এখনো তা পালন করতে পারিনি। এতে তোমার সহযোগিতা দরকার । “তাহলে বলছোনা কেন? কতবার যে বলেছি দরকার হলে তোমার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেবো আমি।” মিয়া থেকে উদ লিকার তানি রিড িলিয আহমদ ইবনে গুতাশ ইসমাঈলী । শাহদর ইসমাঈলীদের ঘাঁটি তৈরী হচ্ছে। আমি হিটলার “জানা গেছে কিছু"? 'না এখনো সন্দেহের মধ্যেই আছি.আমি, আহমদ ইসমাঈলী না আহলে সুন্নত এখনো নিশ্চিত নই আমি । তার সঙ্গে যিনি আছেন তিনি তো বিরাট বড় আলেম । তার কথায় আমি ইসমাঈলী কোন আকীদা পাইনি । আবার এদেরকে কখনো নামায পড়তেও দেখিনি । কিন্তু লক্ষ্য করেছি শহরবাসীদের মধ্যে ইসমাঈলীই বেশি “তোমার সঙ্গের সিনানও নিশ্চয় গুপ্তচর |” “হ্যা ওকে আমি দু'তিন দিন পর এখানকার সব খবর দিয়ে পাঠিয়ে দেবো ।” . ইয়াহইয়া! যিররী তার দু'হাতে ইয়াহ্ইয়ার মুখটি আলতো স্পর্শ করে বললো - “আমার অনুরোধটি রাখো, মারু ফিরে যেয়ো না, এখানেও থেকো না। চলো ইরান চলে যাই আমরা । যেখানেই যাবে তুমি সেখানকার হাকিমকে তুমি হাত করতে পারবে। তোমার মতো এমন তীরন্দায শাহসওয়ার কোথায় আছে। ধর্ম বা ফেরকা নিয়ে থেকো নাআর'। 'আমার একটি কথা ভালো করে শুনে রাখো যিররী। আমার মনে যে তোমার ভালোবাসা আছে সেখানে কোন ভান নেই। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমিই। কিন্তু ভালোবাসার কারণে দায়িত্বকে বলি দেবো না আমি ।' “যদি আমি অন্য কারো সঙ্গে চলে যাই?” . 'ভাহলে আমি দৃষ্টি ফিরিয়ে নেবো আমার দারিতব থেকে আমি সরে দীড়াবো না। সেলজুকিরা হাজীর হাজার মানুষের রক্তের বিনিময়ে এই ইসলামী. সালতানাত গড়ে তুলেছে। ইসলামে কোন ফেরকাবাজী নেই। যে মুসলমান বললে সে রাসূল (স) এর উম্মত, আর যদি সে তীর সুন্নত থেকে দূরে সরে যায় সে রাসূল (স) এর উন্মতই নয়। ১১১ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।