Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

কিছুক্ষণ পর ইয়াহইয়াকে ইবনে গুতাশ ডেকে নিয়ে গেলো। তার কাছে তখন চারটি মেয়ে বসা ছিলো। রূপের প্রতিযোগিতায় কারো চেয়ে কেউ যেন কম নয়। আহমদ ইয়াহইয়াকে বসিয়ে বললো, “ইয়াহইয়া! তোমার সৌভাগ্য, এত বড় একজন আলেম তোমাকে তার ছাত্র বানিয়ে নিয়েছেন। আর তিনি তোমাকে এখানে থেকে তীরন্দাযী ও শাহসওয়ারী শেখাতে বলেছেন। তিনি তো কারো সঙ্গেই কথা বলেন না, খোদার জপে ডুবে থাকেন, আর তার সঙ্গে কথা বলেন।' 0 _ হ্যা তিনি যা বলবেন তাই করবো আমি । যাদেরকে আমার শেখাতে হবে. ৮55858 'এই মেয়েদেরকে দিয়ে বিসমিল্লা করো, এয্লা আমার খান্দানের মেয়ে। তোমার কাছ থেকে শিখে এরা অন্য মেয়েদেরকেও শেখাবে। প্রথমে তীরন্দাধী পরে ঘোড় সওয়ারীর প্রশিক্ষণ দেবো । এজন্য তোমাকে নিয়মিত সম্মানিও দেবো । ্‌ 'আজ থেকেই আমি কাজ শুরু করে দেবো । তবে তীরন্দাধীর জন্য আড়াল দেয়া জায়গা দরকার । যাতে ছুটত্ত তীরে লোকেরা যখমী না হয়ে পড়ে ধনুক, তীর, তুনীর ও নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হলো অল্প সময়ের মধ্যেই। ইয়াহইয়া মেয়েদের প্রশিক্ষণ দিতে শুরু করলো। প্রথম ওদেরকে ধনুক টানা ও বাহু সোজা করার নিয়ম শেখালো সে । আর তাদেরকে বলে দিলো, বাহু যে-কোনভাবেই হোক নিয়ন্ত্রণ রাখতে হবে। বাহ ও হাতের কোন অংশই তীর ছোড়ায় কীপতে পারবে না .. ওদিকে ময়দানে হিতীয় দিনের প্রতিযোগিতা শুরু হয়ে গেলো । হাসান ও আমহদ চলে গেলো ওখানে। সেদিন দর্শকসংখ্যা আরো দ্বিগুণ হলা। এজন্য দু'জনেই দারুণ খুশী । তবে প্রতিযোগিতার দিকে তাদের কোন আগ্রহ ছিলো না। তাদের মিশন নিয়ে তারা কথা বলতে লাগলো। এ চার মেয়ে যারা তীরন্দাধী শিখছিলো ওদের মধ্যে হাসানের সঙ্গে আসা ফারহী এবং যাকিরকে বিষ প্রয়োগে হত্যাকারী যিররীও ছিলো । যিররীর তো অসাধারণ রূপ ছিলোই, তারপর আহমদ ওকে এমন করে গড়ে তোলে যে, অভিজ্ঞ, বিচক্ষণ বা ঘাঘুরাও তার কাছে এসে মোহিত না হয়ে পারবে না। ঘিররী তার গুরুর কাছ থেকে প্রতারণার জীবনে অভ্যন্ত হয়ে উঠেছিলো । এ বিশ্বীস তার ভেতরে গেঁথে যায় যে, নারীর বূপ পুরুষকে ধোকা দেয়ার জন্য ব্যবহার করা হয়। আহমদ তার ভেতরের সব আবেগ অনুভূতি ধ্বংস করে দেয়। সে জানতো, নারী হোক পুরুষ হোক আবেগকে মূল্য দিলে সে কোন কাজেরই থাকে না। এজন্য আহমদ ইবনে গুতাশ তাকে অনেকবার বলেছে। .. - 'মনে রেখো যিররী। তুমি এমন এক রূপের ফাঁদ পেতে থাকবে যাতে বিষধর নাগ এবং হিং প্রাণীও এসে তোমার গোলাম বনে যাবে। তার কাছে তুমি এমন. ছলনার জাল হয়ে যাও যে, দে একেই রূপের আগুন বলে আকড়ে ধরবে । তাকে ১০৬ ডখ্৮্.2110001179.001)

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।