Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

এ ১১৩২ যে গোয়েন্দা হয়ে এলো তাকে নিয়ে গোয়েন্দাগিরি শুরু হয়ে গেলো । পরদিন সকালে নাস্তার পর এক চাপরাশি এসে তাকে হাসান ইবনে সবার কাছে নিয়ে গেলো । এখন বলো ইয়াহইয়া! তোমার মনে কিসের ছন্দ, কিসের অস্থিরতা" - হাসান জিজ্ঞেস করলো । এ কি আরাহর নিশি সীরাতে মাসে এর আহিঃ আমার আকীদা কি ? “আসল প্রশ্ন এটা নয় ইয়াহইয়া! আসল প্রশ্ন সেটা যা তোমার মনে ছটফট করছে, তোমাকে অস্থির করে তুলছে। সেটা হলো খোদার কি অস্তিত্ব আছে? থাকলে তিনি কোথায়? খোদা যদি দৃশ্যমান না হন তাহলে এই আকীদা আর এই রাস্তা কি করে সঠিক হবে? হাসান ইয়াহইয়ার চোখে চোখ রেখে এমন করে কথা বলছিলো যেন পাথরি বর্ণ জলতরঙ্গের শব্দ ভেসে আসছে। ইয়াহইয়ার মনে এ ধরনের কোন প্রশ্নই ছিলো না। সে আশা করেছিলো, এরা ইসমাঈলি হলে তার প্রশ্ন শুনে ইসমাঈলি ধ্যান-ধারণা তার ভেতর ঢুকাতে শুরু করবে। কিন্তু অবস্থা এমন হয়ে গেলো, যেন দুশমন তাকে হামলা করে নিরস্ত্র করে ফেলেছে। অথচ হাসান এখন মাত্র তার কথা শুরু করেছে। ৃ “মানুষের নজরে যা পড়ে তা খোদা নয়" - হাসান বলে গেলো - “দৃষ্টিমান খোদা একজন নয়, কয়েকজন, মানুষ এসব খোদা স্বহস্তে বানিয়েছে । কেউ পাথর কেটে খোদার রূপ দিয়েছে, কেউ খোদাকে বানিয়েছে নারীরূপে ৷ কেউ সাপ, কেউ বাঘ ইত্যাদিকে খোদার রূপ কল্পনা করেছে। আসল কথা হলো খোদা মানুষের সৃষ্টি নয়, মানুষ খোদীর সৃষ্টি । মানুষের সব কিছুই খোদার নিয়ন্ত্রিত। তুমি যে এখানে পৌছেছো এটাই সরল পথ । সব দ্বিধা তোমার এখান থেকেই দূর হয়ে যাবে । তবে এটা একদিনের ব্যাপার নয়। তুমি নিজেকে আমার কাছে সোপর্দ করে দাও। পূর্ণ মানুষ সেই হয় যে নিজেকে কোন পীর মুরশিদের কাছে সোপর্দ করে দেয়।” হযরত! আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন - হাসান আওয়াজে আবেগ ঢেলে বললো । "দীনের তাবলিগ করা আমার জন্য ফরজ। তুমি বলেছিলে রণাঙ্গনের বীর তুমি। খোদা তোমাকে আপন মঞ্জিলে পৌছে দিয়েছেন। তোমার মতোই এখানকার লোকদেরকে তোমার তীরন্দায আর শাহসওয়ার বানাতে হবে। তৈরী করতে হবে ওদেরকে কুফরের বিরুদ্ধে জিহাদের জন্য । খোদার কাছে তোমার মর্ধাদা আমার চেয়ে উঁচু। এখান থেকে চলে যাওয়ার চিন্তা করো না।' ইয়াহইয়ার সঙ্গী সিনানের থাকার ব্যবস্থা করা হলো অন্যথানে। সিনানকে ইয়াহইয়া ভালো করে বলে দিয়েছে, কেউ কিছু জিজ্ঞেস করলে সে যেন এমন জবাব দেয় যে, লোকেরা তাকে আহমক বা পাগল ভেবে কেটে পড়ে । ৯০৫ ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।