পোশাকে সান্ত্রীরা দীড়িয়ে রইলো । হঠাৎ দুটি নাকারা বেজে. উঠলো । ময়দানের এক পাশ থেকে আহমদ ইবনে গুতাশ শাহী মেহমানদের নিয়ে রাজকীয় চালে আসতে লাগলো । তার সঙ্গে ছিলো ধবধবে সাদা পোশাক গায়ে এবং সাদা রুমালে অর্ধ চেহারা আবৃত এক লোক। এতে কাছ, থেকেও তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিলো না। এ হলো হাসান ইবনে সবা। আহমদ হাসান থেকে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এমন বিনীত ভঙ্গিতে চলছিলো, মনে হচ্ছিলো এখানে সবচেয়ে সম্মানিত লোক হাসানই। সামিয়ানার নিচের মঞ্চে উঠে সবাই যার যার কুরসীতে বসে গেলো । আহমদ তার আসন থেকে দীড়িয়ে দর্শকদের উদ্দেশে উচু গলায় বললো - “বিসমিল্লাহির রহমানির রহীম । ইসলামকে সমুন্নত করার জন্য প্রত্যেকেরই মুজাহিদ হওয়া জরুরী ৷ জিহাদের জন্য প্রস্তুত থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমি দেখতে চাই আমাদের মধ্যে কারা দুশমনের বিরুদ্ধে হাতিয়ার তুলতে সক্ষম। এজন্যই এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে'। তারপর সে হাত উচু করে. ইংগিত করতেই প্রতিযোগিতা শুরু হয়ে গেলো । প্রথম : ঘোড়-দৌড় শুরু হলো । দর্শকরা হাততালি দিয়ে চিৎকার করে এবং বিভিন্নভাবে মুগ্ধতা প্রকাশ করলো। এরপর ঘোড়-সওয়ারদের ম্যাজিক দেখানোর প্রতিযোগিতা হলো। তারপর ময়দানে নামলো উট-সওয়াররা । এসব শেষ হওয়ার.পর ঘোষণা এলো, এখন ভীরন্দাযদের প্রতিযোগিতা শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে চারটি লোক দেড় দু'শ করুতর ভর্তি | শবিরাট এক খাচা নিয়ে এলো ময়দানে । বাইরে থেকে খাচার ভেতরে দেখা যাচ্ছিলো কবুতরের পাখা ঝাপ্টানি। একজন ঘোষণা করলো, একটি করে কবুতর ছাড়া হবে আর শ্রকজন করে তীরন্দাযকে তীর ছুঁড়ে কবুতরটিকে ফেলতে হবে । এক তীরন্দায একবারে না পারলে তিনবার তীর ছুঁড়তে পারবে। তবে যে প্রথম তীরেই করুতরকে নিশানা বানাতে পারবে সে প্রথম পুরক্কার পাবে। পরায় শ'খানেক তীরন্বায এক দিকে অপেক্ষা করছিলো । এক তীরন্দায এগিয়ে এলো । খাঁচা থেকে একটি করুতর উড়িয়ে দেয়া হলো । তীরন্দায উড়ন্ত কবুতরকে লক্ষ্য করে তীর চালালো । কবুতর একদিকে সরে গেলো । নিশানা লক্ষ্যতষ্ট হলো । এভাবে [তিনবারই তার তীর লক্ষ্যত্রষ্ট হলো। আরেক তীরন্দায ময়দানের মাঝখানে এসে দীড়ালো। আরেকটি কবুতর বের করা হলো, কিন্তু সেও ব্যর্থ হলো। এভাবে দশ বারজন্ তীরন্দায বীর দর্পে এগিয়ে এলো এবং ব্যর্থ হয়ে নতয়ুখে ফিরে গেলো ।.. আরেক তীরন্দায এলো । আরেকটি কবুতর ছোড়া হলো। কিন্তু তারও তিনটা তীর বেকার গেলো, কবুতর সারা ময়দানে একবার চক্কর দিয়ে পাখা ঝাপটিয়ে ওপর দিকে . উড়ে যেতে লাগলো। দর্শকরাও সেই করুতরের দিকে তাকিয়ে রইলো । পু মঞ্চের সামনের দিকে যেসব দর্শক ছিলো, হঠাৎ সে দূর্শকসারি থেকে একটি তীর উড়ে গিয়ে কবুতরের পেট ভেদ করে গেলো । কবুতরটি ছটফট করতে করতে নিচের দিকে আসতে লাগলো । দর্শকদের মধ্যে স্তব্ধতা নেমে এলো । যেন কবৃতরের ছটফটানিতে তাদের ভেতরও ছটফটানি শুরু হবে এখনি । ১০১ ডখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।