“হ্যা গুরু! এসব মালের কারণে খুশী না, আমি খুশী এজন্য যে ডাকাতির ব্যাপারে আমার বলে দেয়া পদ্ধতি সফল হয়েছে । এখন এই সফলতা উপলক্ষে উৎসব করা উচিত । আর এই উৎসবে শহর ও শহরের আশে পাশের লোকদের নিমন্ত্রণ করা হবে ।” | 'লোকদের খাওয়াবে না কি? নাচগান এসবও হবে? যাই করো আগে ভাবতে হবে, এই উৎসবের উপলক্ষ সম্পর্কে লোকদের কি বলবে”? “বলার দরকার কি? উৎসব তো আমরা করতেই পারি। ঘোষণা করা হবে, দু'দিন ব্যাপী ঘোড়দৌড়, নেখাবাদী, তীরন্দাধী, তলোয়ার চালনা, মলুযুদ্ধ এসবের প্রতিযোগিতা হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে ... এতে আমাদের উৎসবও হবে শহরবাসীও খুশী হয়ে যাবে। কারণ এদের সঙ্গে আপনার সম্পর্ক রাখাটা জরু'রী । তবে লোকদের সামনে আমার চেহারা উন্মুক্ত করবো না, আবৃত রাখবো পরে আমি অন্য রূপে আত্ম প্রকাশ করবো । সবার মনোরঞ্জনের জন্য এই উৎসব খুবই জরুরী 1" এই প্রস্তাবে আহমদ বেশ খুশী হলো । তখনই শহর ও শহরেব্র আশে পাশে নিজস্ব লোকদের দিয়ে উৎসবের ঘোষণা দেয়া হলো । ঘোষণায় দারুণ কাজ হলো । উত্সবের একদিন আগে থেকেই লোকেরা শাহদর পৌছতে লাগলো.। শহরের আশে পাশে খ্য তাবুর এক গ্রাম গড়ে উঠলো। আসতে লাগলো অসংখ্য উট আর ঘোড়ার পাল। হাসান শাহদরের মহলের ছাদে দাঁড়িয়ে লোকদের এই ভীড় দেখে তার শুরু আহমদকে বললো- 'এরাই সেই খোদার সৃষ্টি যাদেরকে আমাদের শিষ্য বানাতে হবে। এটা কি স্ভবঃ “কেন সম্ভব নয় হাসানঃ এটা সহজ না হলেও অসম্ভবকে আমাদের সম্ভব করে দেখাতে হবে । আমাদের সবচেয়ে বড় বাধা সেলজুকি প্রশাসন । আমরা সংখ্যায় অল্প । মানুষের হৃদয় আমাদের কর্জা করতে হবে। তুমি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। মানুষের এই ভীড় দেখে এখন বুঝতে পারছি তোমার এই বুদ্ধি কতটা মূল্যবান ।' “আসলে মানুষের মন বিনোদন প্রিয় । বাস্তবতা তার কাছে বড় অপ্রিয় । সে মনের ও শরীরের স্বাদ চায় । আপনি আমার শুরু আমার সূর্য। আপনার সামনে সামান্য একটি প্রদীপদানি ছাড়া আমি কিছুই না। আপনার সেই সবক আমার মনে আছে, প্রত্যেক মানুষের মধ্যে দুর্বলতা আছে। সে এ দুর্বল বাসনার গোলাম । এই ভীড়ে বড় বড় আমীররাও আছে, যাদের দুর্বলতা হলো ক্ষমতা আর খ্যাতির লোভ । আর দরিদ্ররা এমন খোদাকে খৌজে ধিনি তাদের আমীর বানানোর শক্তি রাখেন।' 'এই খোদা তাদেরকে আমরা দেবো। আমাদের ফেরকায়ে বাতিনায় ওদেরকে ভেড়াতে হবে।' পরদিন সকালে বিশাল এক ময়দানে কয়েক হাজার লোক জড়ো হলো । ময়দানের এক পাশে প্রতিযোগিদের বসানো হলো সুশৃঙ্খল রূপে। ওখানে কোন দর্শকদের যাওয়া বারণ করে দেয়া হলো । উঁচু সমতল এক জায়গায় আহমদ ইবনে গুতাশের জন্য সুসঙ্জিত এক সামিয়ানা টানানো হলো। এর দিছে স্থাপিত হলো রাজকীয় কুরসী ডার পাপে বিন খালমনে ১০০ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।