Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯৯ তার মোকাবেলা মুজাহিদরা কীভাবে করবেন সেই নির্দেশনা প্রধান সেনাপতি তাঁর সালারদের পথেই দিয়ে এসেছেন । রোমান বাহিনী যখন বীধভাঙা স্রোতের মতো কিংবা গাছভাঙা ঝড়ের মতো আসতে লাগল, তখন মনে হয়েছিল, যেন এই কয়েক হাজার ঘোড়া মুজাহিদদের এই ক্ষুদ্র বাহিনীটিকে নিমেষের মধ্যে পিষে ফেলবে । কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, দৃশ্যটা দেখার পর সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর অধরোষ্ঠে চাপা হাসির রেখা ফুটে উঠেছিল । তিনি তীর সালারদের দিকে- ধারা তার থেকে দূরে- দূরে ছিলেন- তাকিয়ে হাত তুলে কী যেন ইঙ্গিত করলেন। সঙ্গে-সঙ্গে পার্শ্ববাহিনীগুলো আরও ছড়িয়ে পড়ল আর মধ্যখানে যে-হ৬:নটটি ছিল, সেটি রোমানদের মোকাবেলায় সামনের দিকে এগিয়ে গেল | রোমানরা চিতকার করতে- করতে ধেয়ে আসছিল । মুসলিম বাহিনীর মধ্য থেকে শুধু একটি আল্লাহু আকবার ধ্বনি উঠল, যার উত্তরে গোটা বাহিনী এত জোরে তাকবির দিল যে, আকাশটাও বুঝি কেঁপে উঠেছিল । এটি ছিল তীদের শাহাদাত লাভের পূর্বমুহূর্তের জোশদীপ্ত অভিব্যক্তি । মুসলিম বাহিনীর যে-ইউনিটটি শক্রর মোকাবেলার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছিল, তারা সংঘাতে জড়িয়ে পড়ল । সংখ্যায় তারা এতই অল্প ছিল যে, এই বিশাল শক্রবাহিনীর মাঝে তাদের হারিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ধরনধারণ এমন যে, তারা লড়াইও চালিয়ে যাচ্ছে আবার ধীরে-ধীরে পেছনেও সরে আসছে । ওদিকে ডান ও বাম পার্্গুলোর দায়িত্বে নিয়োজিত মুজাহিদগণ তাদের সালারদের আদেশ অনুযায়ী ডানে-বামে ছড়িয়ে গেলেন । তাঁরা মুখোমুখি না লড়ে রোমানদের ওপর পার্শ্ব থেকে আক্রমণের সুযোগ খুঁজছেন । আমর ইবনুল আস (রাযি.) দুটা ইউনিট পেছনে রিজার্ভ আটকে রেখেছেন। তাদের তিনি বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে কাজে লাগাবেন । ভার অর্থ হলো, আমর ইবনুল আস এই বিপুলসংখ্যক শক্রসেনার মোকাবেলায়ও মাথাটাকে উপস্থিত এবং মনটাকে ঠাণ্ডা রেখে চিন্তা করছিলেন । তার হাবভাবে ভীতির কোনো লক্ষণই চোখে পড়ছিল না। মুজাহিদগণ রোমানদের পার্গুলোতে চলে যাওয়ার চেষ্টা করছেন । কিন্তু রোমানরা তাদের সেই সুযোগ দিচ্ছে না । তারাও সেই অনুপাতে ছড়িয়ে যাচ্ছে । এদিকে মুখোমুখি সংঘাতে লিপ্ত ইউনিটটি পেছনে সরে আসছে আর সেই অনুসারে রোমানরাও সামনের দিকে এগিয়ে আসছে যে, মুসলমানরা আমাদের আক্রমণ সামাল দিতে না পেরে পিছপা হয়ে যাচ্ছে । সিপাহসালার রোমানদের বিন্যাসকে তছনছ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কিন্তু রোমানদের সংখ্যা এত বেশি যে, সংখ্যার শিলে তারা মুসলমানদের পিষে ফেলতে চাচ্ছে । তাদের আশাও ছিল, ফড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।