Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৯৮ শরীরগুলো পরিশ্রান্ত হয়ে পড়েছে জানি; কিন্তু আত্মাগুলো আছে সতেজ ও সজীব ।' একটু পর-পর তিনি এই একই কথা বলতে থাকলেন আর বাহিনী তার সামনে দিয়ে যেতে থাকল । সবাই তাকে অতিক্রম করে চলে গেলে এবার তিনি ঘোড়া হাকালেন ৷ ঘোড়া ছুটে গিয়ে আগের মতো বাহিনীর সম্মুখে চলে গেল। রোমান বাহিনী আগে থেকেই বিন্যাসে প্রস্তুত ছিল । মুসলিম বাহিনীটি চোখে পড়ামাত্র কমান্ডার ঘোড়া হাকাল এবং ইউনিটগুলোর সামনে গিয়ে দীড়াল । “ওই দেখো তোমাদের শক্ররা আসছে'- রোমান কমান্ডার গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল- “ওদের সংখ্যাটা দেখো । আরবের এই বদ্দুরা ক্লান্তিতে একেবারে অবশ হয়ে গেছে। প্রতিজ্ঞা নাও, কেটে ওদের টুকরো-টুকরো করে ফেলবে । যারা রণেভঙ্গ দিয়ে পালিয়ে গেছে, নিজেদের ওদের সহযাত্রী বানিয়ো না । অনাগত প্রজন্মের জন্য একটি সম্মানজনক ইতিহাস তৈরি করো ।' কমান্ডারের এই তেজোদীপ্ত বক্তব্যে তার বাহিনীর সৈনিকদের মাঝে পরম উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়ে গেল । প্রতিপক্ষের ওপর আক্রমণে ঝাঁপিয়ে পড়তে তারা ব্যাকুল হয়ে পড়ল । মুসলিম বাহিনী যখন কাছাকাছি এসে পড়ল, তখন রোমান বাহিনী সেনাপতিরা আপন-আপন ইউনিটগুলোকে আলাদা করে নিল এবং বাহিনী একটা যন্ত্রের মতো এগুতে-এগুতে যুদ্ধের বিন্যাসে দীড়িয়ে গেল। যুদ্ধের নিয়ম ছিল, উভয় পক্ষ কাছাকাছি এসে পরস্পর মুখোমুখি হয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর আক্রমণ চালাবে; তারপর লড়াই চলতে থাকবে । কিন্তু এখানে সেই রীতির ব্যত্যয় ঘটল । মুসলিম বাহিনী সবে যুদ্ধের বিন্যাসে এল । এখনও তারা খানিক দূরে । এমন সময় রোমান বাহিনী ঘোড়াগুলো হাঁকিয়ে দিল এবং তির-তরবারি-বর্শা উচিয়ে ছুটে গিয়ে জোরদার আক্রমণ করে বসল । তারা ছিল ঘোড়া ও মানুষের সুতীব্র একটা ঝড় যে, মনে হচ্ছিল, সামনে গাছপালা যা পাবে সবই গোড়াসুদ্ধ উপড়ে ফেলবে । ঘোড়ার পায়ের তলে মাটি থরথর করে কাপছে । ওপরে আসমান, নিচে জমিন দুয়েরই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এই হামলা আল্লাহর সৈনিকরা সামাল দিতে পারবে তো! সিপাহসালার আমর ইবনুল আস (রোযি.) রোমানদের এই আক্রমণ আসতে দেখে তার ইউনিটগুলোকে আরও বেশি ডানে-বীয়ে ছড়িয়ে দিলেন। একটু পর-পর সিপাহসালারের এটা-ওটা আদেশ বা নির্দেশনা দিতে হবে এমন কোনো আবশ্যকতা নেই । এত বিশাল একটা শক্রবাহিনীর মোকাবেলা কীভাবে করতে হবে সেই কৌশল মুজাহিদদের জানা আছে । এইমাত্র যে-লড়াইটা শুরু হলো, দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।