অনিঃশেষ আলো $ ৯৭ জানালেন । শক্রর কাছাকাছি গিয়ে বাহিনী কোন বিন্যাসে তৈরি হয়ে যেতে হবে, সালারদের তা-ও তিনি জানিয়ে দিলেন । প্রয়োজনীয় সমস্ত নির্দেশনা দিয়ে তিনি একথাও বলে দিলেন যে, দুশমন খোলা মাঠে লড়াই করবে এবং দূর-দূরাস্ত পর্যস্ত কোনো কেল্লা নেই, যেখানে গিয়ে তারা আশ্রয় নেবে কিংবা আমাদের চ্যালেঞ্র করবে । বাহিনীর প্রখ্যাত সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম (রাঘি.) আমর ইবনুল আসকে জিগ্যেস করলেন, ওখানকার ভূমির প্রকৃতি কীরূপ? অঞ্চলটা আমর ইবনুল আস নিজেও দেখেননি । শুধু এতটুকু জানতেন, এলাকাটা নীলের ব-দ্বীপ অঞ্চল এবং নীল ওখান থেকে কয়েকটা শাখায় বিভক্ত হয়ে গেছে। তিনি যুবাইর ইবনুল আওয়ামকে উত্তর দিলেন, সামনে জলাভূমিও হতে পারে, বনবাদাড়ও হতে পারে আবার খোলা ময়দানও হতে পারে । কিন্তু যুবাইর ইবনুল আওয়াম সঠিক বৈশিষ্ট্য, জানতে চেয়েছিলেন । যে-গোয়েন্দা মুজাহিদ সংবাদটা এনেছিলেন, তিনিও বাহিনীর সঙ্গে যাচ্ছিলেন । যুবাইর ইবনুল আওয়াম তাকে কাছে ডাকলেন এবং জিগ্যেস করলেন, রোমান বাহিনী যে-জায়গাটায় যুদ্ধ করতে প্রস্তুত দীড়িয়ে আছে, তার প্রকৃতি কেমন? গোয়েন্দা ওখানকার প্রকৃতিটা যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)কে ভালোমতো বুঝিয়ে দিলেন । বললেন, একদিকে ভূমি নিচের দিকে চলে গেছে, যেখানটায় কিছু জলাশয়ের মতো আছে, আবার কিছু গাছগাছালিও আছে । নিচে গিয়ে ভূমিটা বেশ ছড়িয়ে গেছে। যুবাইর ইবনুল আওয়াম বললেন, আমার মাথায় একটি পরিকল্পনা এসেছে; আপনি আমাকে অনুমতি দিন । আমর ইবনুল আস পরিকল্পনার বিবরণ না শুনেই অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছেঃ তুমি যা মন চায় করো। তিনি অগ্রাযাত্র অব্যাহত রাখলেন; বরং যাত্রার গতি আরও বাড়িয়ে দিলেন । অশ্বারোহী ও পদাতিক মুজাহিদরা ছ-মাইলের দূরত্ব খুবই অল্প সময়ে অতিক্রম করে ফেললেন । রোমান বাহিনীটিকে এখন তাঁরা দেখতে পাচ্ছেন । রোমান বাহিনীকে তার গোয়েন্দারা আগেই সংবাদ জানিয়ে দিয়েছিল, মুসলিম বাহিনী আসছে এবং তাদের সংখ্যা এত । দূর থেকে দেখেই আমর ইবনুল আস রোযি.) অনুমান করে ফেললেন, রোমান বাহিনীর সংখ্যা তার বাহিনীর দ্বিগুণ এবং সবাই তারা অশ্বারোহী । আমর ইবনুল আস (রাযি.) তার ঘোড়াটা রাস্তা থেকে সরিয়ে একধারে দীড়িয়ে গেলেন । বাহিনী তার সম্মুখ দিয়ে অতিক্রম করে যাচ্ছে । তিনি তাঁর ডান বাহুটা ওপরে তুলে ধরে নাড়াতে থাকলেন এবং উচ্চ আওয়াজে বলছিলেন- “এই পরীক্ষায়ও তোমরা উতরে যাবে । আল্লাহ তোমাদের ভোলেননি । তোমাদের অনিঃশেষ আলো-৪/৭ পু ফড/.911000119.0010)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।