অনিঃশেষ আলো ৯৬ দেখিয়েছিলেন, আমর ইবনুল আস খালিদ ইবনুল অলীদ-এর মতো ঝুঁকি বরণ করে নেওয়ার মতো সিপাহসালার | যেকোনো সময় ইনি গোটা বাহিনীকে নিশ্চিত ধ্বংসের মধ্যে ঠেলে দেবেন আর আপনি চাইলেই যথাসময়ে সাহায্য পৌছাতে পারবেন না। হযরত ওছমান (রাযি.)-এর এই যুক্তি সঠিক ও যথাযথ জেনেও আমীরুল মুমিনীন আমর ইবনুল আস (রাযি.)কে মিশরে সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছিলেন । কিন্তু অনুমতি দিয়ে পরে আমীরুল মুমিনীন ভাবনায় পড়ে গেলেন, আমার এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি আমি ভুল করলাম? পরে তিনি রওনা-হয়ে- যাওয়া-বাহিনীটিকে রাস্তা থেকে ফিরিয়ে আনারও চেষ্টা করেছিলেন । এবার যখন আমর ইবনুল আস (রাযি.) অর্ধেক মিশর জয় করে রাজধানী এস্কান্দারিয়ার দিকে অগ্রসর হচ্ছেন, তখন এমন একটি শঙ্কা সামনে এসে দীড়াল, যা কিনা প্রমাণ করছিল, হযরত ওছমান (রাযি.)-এর বিরোধিতা যথাযথ ও বাস্ত বসম্মত ছিল । পরিষ্কার দেখা যাচ্ছিল, আমর ইবনুল আস (রোধি.) জয়ের নেশায় পাগল হয়ে অন্ধের মতো ঝুঁকির মধ্যে চলে আসছেন ।.এবার তিনি জয়ের দিকে নয়- পরাজয়ের দিকে এগিয়ে আসছেন । নত সত সং এক গোয়েন্দা মুজাহিদ সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)কে তথ্য দিয়েছিলেন, রোমানদের যে-সৈন্যগুলো পালিয়ে গিয়েছিল, তারা ছ-মাইল দূরে সুলাতাইস নামক একটি জায়গার সন্নিকটে সমবেত হয়েছে এবং তাদের সাথে ওই অঞ্চলেরও একদল সৈন্য যুক্ত হয়ে গেছে । গোয়েন্দা জানালেন, আমি তাদের গভীর মনোযোগসহকারে পর্যবেক্ষণ করেছি এবং তথ্য নিয়েছি, ওরা মুসলিম বাহিনীর অপেক্ষায় রয়েছে এবং প্রত্যয় নিয়ে রেখেছে, এবার তারা দৃঢুপায়ে লড়াই করবে । আমর ইবনুল আস (রাযি.) সোজাসুজিই চলে যাচ্ছিলেন । গোয়েন্দা মুজাহিদ যে- অঞ্চলটার নাম বললেন, সেটা ছিল আরেক দিকে | আমর ইবনুল আস তার সালারদের সঙ্গে পরামর্শ না করেই ঘোড়ার বাগ সেদিকে ঘুরিয়ে দিলেন এবং একটা বাহু উচু করে ধরে বাহিনীকে ইশারা করলেন, তোমরা আমার পেছনে- পেছনে আসো । সিপাহসালার অতিরিক্ত একটা যুদ্ধের ঝুঁকি বরণ করে নিলেন । গোয়েন্দাকে তিনি জিগ্যেস করেছিলেন, ওখানে রোমান বাহিনীর সৈন্যসংখ্যা কত? গোয়েন্দা জানালেন, আমাদের প্রায় দ্বিগুণ | সুলাতাইসের দিকে রোথ করে এবং কিছুদূর গিয়ে আমর ইবনুল আস (রাি.) তার সালারদের ডাকলেন । তারা সবাই এলে তিনি না দীড়িয়ে পথ চলতে- চলতেই তিনি কোন দিকে যাচ্ছেন এবং কী করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের দড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।