Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯৪ তারপরও সেনাপতিরা পরামর্শ দিল, এবার আমরা এই লড়াইকে ব্যক্তিগত যুদ্ধ মনে করে লড়ব এবং কায়রাসকে একদম পাত্তা দেব না । বাজিস্তিয়ার আদেশ- নিষেধেরও আমরা পরোয়া করব না। সেনাপতিদের এই পরামর্শ জেনারেল থিওডোরের খুবই মনঃপুত হলো, খুবই ভালো লাগল | তখনই তিনি প্রতিরক্ষা-পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিলেন । বললেন, প্রথমে আমরা আত্মরক্ষামূলক লড়াই লড়ব এবং মুসলমানদের ক্লান্ত বানিয়ে দিয়ে পরে জবাবি আক্রমণ চালাব | এই পরিকল্পনার অধীনে তিনি সিদ্ধান্ত নিলেন, যে-ইউনিটটি কারিউনে আছে, তারা এখানেই থাকবে আর নিজেও আমি এখানেই থাকব । তার মূল অভিপ্রায় ছিল, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সৈন্যদের এই দুর্গন্ধ নগরীতে সমবেত করবেন । কিন্তু পারস্পরিক আলাপ- আলোচনার পর সিদ্ধান্ত নিলেন, যে-ইউনিটগুলো কারিউন থেকে দৃরে-দূরে অবস্থান করছে, তাদের ওখানেই রাখা হবে, যাতে তারা মুসলমানদের মোকাবেলা করতে পারে এবং তাদের দুর্বল করে দেওয়ার চেষ্টা চালায় । তার মানে, মুসলমানরা যখন কারিউনকে অবরোধে নিয়ে নেবে, তখন যেন তারা হীনবল থাকে । ওদিকে এস্কান্দারিয়ায় মুসলমানদের বিরুদ্ধে অতিশয় বিষাক্ত, ভয়ংকর ও অন্ত রালবর্তী নানা অভিযানের পরিকল্পনা প্রস্তুত হয়ে গেল এবং তারই আওতায় এমন নাশকতামুলক কার্যক্রম শুরু হয়ে গেল, যার খবর ঘটনা ঘটে যাওয়ার পরই কেবল জানা যাবে । এদিকে কারিউনে রোমক সেনাপতিরা নতুন প্রত্যয় ও নতুন চেতনায় এমন একটি প্ল্যান তৈরি করে নিল, যেটি মুজাহিদদের জন্য অনতিক্রম্য বাধা হয়ে দাড়াতে পারে । সব সন সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) তীর প্রতিপক্ষের সাজানো এই উভয় রণাঙ্গন সম্পর্কেই একদম বেখবর | বাহিনীর সেনাসংখ্যা আরও কমে গেছে। সেসময় মুজাহিদদের সংখ্যা কত ছিল ইতিহাস তার কোনো অংক জানাতে পারেনি । মদীনা থেকে আর কোনো সহযোগী বাহিনী এসেছিল কিনা সেই তথ্যও জানাতে ইতিহাস অপারগ । তিনজন এঁতিহাসিক- যাদের একজন অমুসলিম- লিখেছেন, আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) এতগুলো লড়াইয়ের পরও মিশরে কোনো সহযোগী বাহিনী পাঠাননি এদাবি মেনে নেওয়া সম্ভব নয় । আমীরুল মুমিনীনের ব্যাকুলতা ও মিশর-রণাঙ্গনের সঙ্গে তার অনুরাগ এতই প্রবল ছিল যে, বেশিরভাগ সময় তিনি মিশরেরই কথা বলতেন এবং প্রায়শই সেই পথে হাটতে-হাটতে অনেক দূর পর্যস্ত চলে যেতেন, যেপথে দূতরা আসত । মিশরের রণাঙ্গন, মুজাহিদদের চিন্তা ও উদ্বেগ তাকে সব সময় অস্থির করে রাখত । ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।