Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯৩ সিংহাসনের উত্তরাধিকার নিয়ে যে-দড়ি টানাটানি চলছিল এবং ওখানকার কারুর মাথায় মিশরকে বাচানোর চিস্তা নেই সেই খবরও তিনি পেয়েছিলেন । তিনি কারিউনে দু-তিনজন সেনাপতিকে নিয়ে বৈঠকে বসলেন । “আমরা কার যুদ্ধ লড়ছি?'- থিওডোর ভগ্ন গলায় বললেন- “হেরাক্ল-এর রাজপরিবারের, নাকি রোমসাস্্রাজ্যের মর্যাদার? রাজপ্রাসাদের যে-লড়াইটা চলছে, তার খবর তো তোমরা শুনেছ। তারা আমাদেরকে নিঃসঙ্গ ছেড়ে দিয়েছে । আর মিশর যখন হাত থেকে খসে যাবে, তখন তার সাজাও আমাদেরই ভোগ করতে হবে । মুকাওকিস ভালো ছিলেন, নাকি খারাপ সেটি ভিন্ন প্রসঙ্গ ৷ কিন্ত হেরাক্ল তাকে অপদস্থ ও অপমানিত করে দেশাস্তর করে দিলেন । হেরাক্ল নিজে বাহিনী নিয়ে মিশর এলেন না কেন? কেনইবা পুত্র কুস্তত্িনকে পাঠালেন না । ভেবে দেখো তো, জীবনের বাজি লাগিয়ে যদি আমরা মুসলমানদের মিশর থেকে বিতাড়িত করে দেই, তা হলে মিশরের মালিক কে হবে? হেরাক্ল ও তার পরিবার |... “এবার তোমাদের আমি আমার মনের কথাটি বলছি । আশা করি, তোমরা আমাকে সঙ্গ দেবে | আমি সিদ্ধান্তে পৌছেছি, এবার আমরা দৃঢ়পদে লড়াই করব এবং মুসলমানদের পরাস্ত করে দেব । তারপর মিশরে আমরা স্বাধীনতার ঘোষণা দেব । বলাবাহুল্য, তখন বাজিস্তিয়া থেকে ফৌজ আসবে এবং আমাদের দমন করার চেষ্টা চালাবে । দুপক্ষে গৃহযুদ্ধ হবে । কিন্ত্বী তার জন্য আমি প্রস্তত আছি। তোমরা আমাকে সঙ্গ দেবে কিনা বলো ।" দুজনই বলল, আমরা আপনার অধীনে আছি, আপনারই অধীনে থাকব এবং আমৃত্যু আপনাকে সঙ্গ দিয়ে যাব। সেনাপতিদ্বয়ের জানা ছিল, রানি মরতিনা রোমসাম্রাজ্যের সম্তরাজ্জী হওয়ার ধান্দা করছেন । নিজে যদি সম্রাঙ্জী না-ও হতে পারেন, অন্তত পুত্রকে সিংহাসনে বসাতে তিনি মরিয়া হয়ে আছেন । তারা বলল, আমরা এমন রাজা-বাদশাদের দাস হয়ে থাকতে চাই না। অবশ্য সেনাপতিদ্বয় থিওডোরের কাছে জানতে চাইল, এই যে আমরা সহযোগী বাহিনী আসছে বলে সংবাদ পেলাম, তার কী করবেন । “এটা অবশ্য চিস্তার বিষয়'- জেনারেল থিওডোর বললেন- “কায়রাস যদি সহযোগী বাহিনী নিয়ে এসেই পড়েন, তা হলে সবার আগে তিনি আমাকে তলব করবেন । বাস্তবতা হলো, তার ওপরও আমার আস্থা নেই । পদমর্যাদায় তিনি প্রধান বিশপ বটে; কিন্ত মানুষটা খুবই ছোটো মনের । আমি তার মনোভাব বুঝবার চেষ্টা করব । যদি মতিগতি উলটা-পালটা মনে হয়, তার প্রতি আমার সামান্যতম সন্দেহ জাগে, তা হলে বাহিনীটার কমান্ড আমি নিজের হাতে তুলে নিয়ে তাকে একধারে সরিয়ে রাখব 1" দড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।