অনিঃশেষ আলো $ ৯২ 'পলায়মান রোমান সৈন্যরা তো এভাবে কোনোদিন থামেনি!'- সিপাহসালার আমর ইবনুল আস বিস্ময়ের সাথে বললেন- “অবাক লাগছে, এরা শুধু থামেইনি; মোকাবেলার জন্যও প্রস্তুত! এর নিশ্চয় কোনো হেতু আছে । হতে পারে, ওদের বলা হয়েছে, সহযোগী বাহিনী আসছে; কাজেই পিছুহটা থামিয়ে দাও ।' সেসময় আমর ইবনুল আস-এর সঙ্গে দু-তিনজন সালার ছিলেন । তীরাও অবাক হলেন যে, পলায়নপর রোমানরা কোন ভরসায় মোকাবেলার জন্য দীড়িয়ে গেল! কিন্ত তাদের জানা ছিল না, ওরা দীড়ায়নি; থেমে যেতে ওদের বাধ্য করা হয়েছে। জেনারেল থিওডোর সেসময় কারিউনে ছিলেন । প্রতিরক্ষার দিক থেকে কারিউন কেল্লাবেষ্টিত একটি মজবুত নগরী | থিওডোর একের-পর-এক সংবাদ পাচ্ছিলেন, সম্মুখ থেকে রোমান বাহিনী পালিয়ে-পালিয়ে দুর্গে আসছে । সেই বাহিনীরই বিভিন্ন ইউনিটকে তিনি নানা জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন যে, তোমরা মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা তৈরি করো এবং বাহিনীটাকে দুর্বল করে তোলো, যাতে ওরা এস্কান্দারিয়া পর্যস্ত পৌছার শক্তি হারিয়ে ফেলে । কিন্তু একটি জায়গায়ও তারা মুজাহিদদের সামনে দীড়াতে সক্ষম হলো না এবং পিছপা হতে- হতে পেছনে সরে যাচ্ছিল । “পিছুহটা” কোনো দুষ্ট শব্দ নয় । রণকৌশলের অংশ হিসেবে অনেক সময় বাহিনী পেছনে সরে আসে এবং পরে নতুন পরিকল্পনা ও নতুন বিন্যাস অনুসারে জবাবি আক্রমণ চালায় । কিন্তু রোমানরা “পিছপা' হচ্ছিল না। তারা নেকড়ের ধাওয়া-খাওয়া ভেড়া-বকরির মতো পালাচ্ছিল। রোমান একটি যুদ্ধবাজ জাতি ছিল, যার বীরত্ব ও দুঃসাহসিকতার কাহিনিতে ইতিহাস পরিপূর্ণ । কিন্তু মুসলিম বাহিনীর এই অল্পকজন সৈনিকের সম্মুখে তারা নিজেদের সেই এঁতিহ্য ভুলে গেল । তার কারণ এ ছাড়া আর কী হতে পারে যে, মিথ্যা এ. হ প্রথমবার সত্যের মুখোমুখি এসেছে! থিওডোর আগে চিন্তা করেছিলেন, গোটা বাহিনীকে নিজের নেতৃত্বে নিশ্নে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং মুজাহিদদের সাথে সিদ্ধানত্তমূলক যুদ্ধ লড়বেন । কিন্ত যখন তিনি পালিয়ে-আসা-সৈন্যদের মানসিক অবস্থা দেখলেন, তখন সিদ্ধান্ত নিলেন, তিনি কারিউনেই থাকবেন এবং এই দুর্গবন্ধ নগরীটিকে মুজাইদদের পথে প্রতিবন্ধক বানিয়ে দেবেন । থিওডোর এখনও ব্যবিলনের পরাজয়ের বেদনা সামলে উঠতে পারেননি । এরই মধ্যে তার কাছে খবর আসতে লাগল এবং পরে তিনি দেখলেনও যে, কিছু সৈন্য ও কতিপয় আমজনতা পালিয়ে কারিউন চলে আসছে । তার আশা ছিল, বাজিস্তিয়া থেকে সাহায্য আসবে । কিন্তু ব্যবিলনে থাকতেই তিনি বুঝে ফেলেছিলেন, সাহায্য আসবে না। এতে কোনোই সন্দেহ নেই যে, থিওডোর তার বাহিনীতে এবং জনসাধারণের মাঝে সর্বজনপ্রিয় নেতা ছিলেন। বাজিস্তিয়ায় রাজপরিবারে দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।