অনিঃশেষ আলো $ ৯১ শক্রর মাঝে গোপন তৎপরতার জন্য মুজাহিদদের কাছে একমাত্র ব্যবস্থা ছিল গুপ্তচরবৃত্তি। নানা ছদ্বেশ ধারণ করে তারা মুজাহিদদের আগে-আগে শক্রর অঞ্চলে চলে যেতেন এবং তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ছাড়তেন । শক্রর বক্ষ বিদীর্ণ করে আপন সিপাহসালারের জন্য তারা অতিশয় গুরুত্বপূর্ণ সংবাদ বের করে নিয়ে আসতেন | গোয়েন্দা মুজাহিদরা বহুবার তাদের বাহিনীকে অত্যন্ত ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছেন । এই কনফারেন্সে কায়রাস চুড়ান্ত পরিকল্পনা প্রস্তুত করে সেনাপতি ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গকে জরুরি নির্দেশনা দিয়ে দেন। কনফারেন্স সমাপ্ত হয়ে গেল । পরে আবারও তিনি জেনারেল থিওডোরের প্রসঙ্গ উত্থাপন করলেন এবং যত দ্রুত সম্ভব তার সঙ্গে দেখা করার ব্যাকুলতা প্রকাশ করলেন। সৎ সস ইতিহাসের পাতা উলটিয়ে দেখুন, যেসময় এই কনফারেন্স চলছিল, তখন সেনপতি থিওডোর কোথায় ছিলেন এবং তার আগে ও পরে তার ওপর দিয়ে কী বয়ে গিয়েছিল । একটু পেছনের দিকে তাকান । শুরাইক ইবনে সিম্মি এক টিলার ওপর অবরুদ্ধ হয়ে রোমানদের এমন মোকাবেলা করেছিলেন যে, রোমানরা মনোবল হারিয়ে হাত-পা ছেড়ে দিয়েছিল আর মুজাহিদরা তাদের তির-তলোয়ার ও বর্শার আওতায় নিয়ে এসেছিলেন । দু-একজন পালিয়ে প্রাণ বাচাতে সক্ষম হলেও বাদবাকি একজনকেও যুজাহিদরা বেঁচে থাকতে দেননি । সেই যুদ্ধের অব্যবহিত পরই সিপাহসালার আমর ইবনুল আস শুরাইক ইবনে সিম্মির সঙ্গে এসে মিলিত হন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখেন । গোয়েন্দারা অনেক সম্মুখ চলে গিয়েছিলেন এবং যথারীতি খবরাখবর পাঠাচ্ছিলেন, রোমানরা এইমুহূর্তে কোথায়-কোথায় আছে, কোন অবস্থায় আছে এবং তাদের অভিপ্রায় কী। সিপাহসালার আমর ইবনুল আস রোযি.) এগিয়ে যাচ্ছিলেন । এমন সময় এক গোয়েন্দা মুজাহিদ এসে হাজির ৷ রিপোর্ট দিলেন, পলাতক রোমান সৈন্যরা মাইলছয়েক সম্মুখে একজায়গায় সমবেত হচ্ছে এবং তারা মুজাহিদদের মোকাবেলার প্রস্ততি নিচ্ছে । জায়গাটার নাম সুলাতাইস । এটি কোনো বিখ্যাত কিংবা গুরুত্বপূর্ণ স্থান নয় । সেজন্য ওখানে কোনো দুর্গ-টুর্গও ছিল না। রোমানরা ওখানে খোলা মাঠে লড়াই করবে । গোয়েন্দা রোমান বাহিনীর সেনাসংখ্যাও জানালেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।