Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯০ সম্পর্ক তৈরি করুক এবং তাদেরকে পথে নিয়ে আসুক । কয়েকজন ধর্মপ্রচারক বেদুইনদের অঞ্চলে গিয়ে তাদের নেতাদের বাগে আনুক ।' আমরা বুঝে ফেলেছি প্রধান বিশপ!'- এক পাদরি বলল- “এটি ধর্মের ব্যাপার । আমরা ও আমাদের ধর্মপ্রচারকরা এসব ভালোই বুঝি । তারা এমন প্রচারণা চালাবে যে,...' “শুধু প্রচারণা-ই নয়'- কায়রাস পাদরির কথা কেটে দিয়ে বললেন- 'ধর্মের জালও ফেলব আবার অপরূপা সুন্দরী মেয়েদেরও সাথে করে নিয়ে যাব, যারা নিজেদের গায়ে ধর্মের আবরণ জড়িয়ে রাখবে আর তলে-তলে রূপের জাদুতে নেতাদের আচ্ছন্ন করে ফেলবে । পরে আমরা তাদের আমাদের জালে আটকে ফেলব । যদি বলেন, ধর্ম এই প্রতারণার অনুমতি দেয় না, তা হলে আমি আপনার কথা মানব না । আমরা যদি কেবল ধর্মের বৃত্তের মাঝেই ঘুরপাক খাই, তা হলে আমাদের বৃত্ত সংকীর্ণ হয়ে যাবে আর মিশরে ইসলামের প্রভাববলয় বিস্তৃত হতে থাকবে । আপন ধর্মের অস্তিত্বের স্বার্থে ধর্মপরিপন্থী কাজ করতে আমাদের কুষ্ঠিত হওয়া চলবে না। খ্রিস্টবাদের সুরক্ষায় ইসলামের ক্ষতিসাধন করতেই হবে । যদি এ কাজে আমাদের পাপও করতে হয়, অবলীলায় আমরা তা-ও করে যাব ।' কনফারেন্সে প্রশাসনের দু-তিনজন কর্মকর্তাও উপস্থিত ছিল । তাদের একজন হলো গোয়েন্দা বিভাগের প্রধান । এ জাতীয় প্রতারণামূলক কাজে তার বেশ দক্ষতা ছিল। তার অধীনে যারা কাজ করত, তারা ছিল তারও অপেক্ষা বেশি চৌকস । নারী ও অর্থের ব্যবহার ছিল রোমান শাহেনশাহির বিশেষ এক বৈশিষ্ট্য এস্কান্দারিয়ার এই রাজপ্রাসাদের অন্তপুরে একটা-অপেক্ষা-একটা অধিক রূপসি ও সুচতুর মেয়ে ছিল । এ হলো সেই কনফারেন্সের কার্যক্রম ও আলাপ-আলোচনার একটি ঝলক । এখানে ইসলামের সৈনিকদের জন্য অতিশয় আকর্ষণীয় ফাদ প্রস্তুত করা হলো । এদিকে মুজাহিদগণ আল্লাহর আদেশে আল্লাহরই ওপর ভরসা করে এস্কান্দারিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন । তাদের হাতে কোনো ফীস-ফীদ নেই । আপন ধর্মের গপ্ডির বাইরে পা ফেলার চিন্তাও তারা করেন না। তাদের এই বাহিনীর সঙ্গে নারীও ছিল । শারিনা-রোজির মতো আরও বেশ কজন রূপসি মেয়েও ছিল তাদের মাঝে, যারা ছিল রোমান কিংবা মিশরি, যারা ইসলাম গ্রহণ করে কোনো-না- কোনো মুজাহিদের স্ত্রীর মর্যাদা অর্জন করে নিয়েছে । ইসলামের জন্য নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিতে তারাও উদগ্রীব ছিল। বারবার আবেদনও জানিয়ে আসছিল, অনুমতি দিন, আমরা রোমান সেনাপতিদের চোখে ধাধা লাগিয়ে দিই । কিন্তু ইসলামে অবস্থান করে কোনো সিপাহসালার কোনো নারীকে এমন অনুমতি দিতে পারেন না। ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।