Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

এক মানবসমাজে যখন থেকে শাসনের ধারা শুরু হলো, তখন থেকেই পাশাপাশি বিদ্রোহের ধারাও চলে আসছে। বিদ্রোহীরা বড়ো-বড়ো প্রতাপশালী ও নিপীড়ক রাজা-বাদশাদের সিংহাসন উলটে দিয়েছে । বিদ্রোহের ইতিহাস পড়ুন। দেখবেন, কোনো-কোনো বিদ্রোহ এত বড়ো ছিল এবং এমন প্রসিদ্ধি লাভ করেছে যে, তার কাহিনি ইতিহাসের পাতা থেকে কোনোকালেও মুছবার নয় ৷ অবশ্য বেশিরভাগ বিদ্রোহই ছিল ছোটোখাটো; ফলে সেগুলো ইতিহাসের পাতায় স্থান পায়নি মোটেও । বিদ্রোহ বড়ো হোক কিংবা ছোটো; তাকে দমন করতে একটি-ই পন্থা অনুসৃত হয়ে আসছে । বিদ্বোহী নেতাদের গ্রেফতার করা হয়, নিপীড়ন চালানো হয়, বিদ্রোহীদের নির্বিচারে হত্যা করা হয় ॥ তাতে সাধারণত বিদ্রোহ দমে যায় বটেঃ কিন্তু চিরতরে নয় । এই প্রক্রিয়ায় বিদ্রোহের আগুন আপাতত নির্বাপিত হলেও কয়লার মতো ভেতরে-ভেতরে ধিকিধিকি জ্বলতে থাকে । নেতাদের ধরপাকড়, প্রতিশোধস্পৃহাকেও যুক্ত করে দেয় । অবশেষে এই বিদ্বোহ অস্ত্রের জোরে দমনের চেষ্টা চালানো হয় । বিদ্বোহ অনেক সময় গৃহযুদ্ধেরও রূপ ধারণ করতে পারে, যার ফলে শাসকগোষ্ঠীর সিংহাসন উলটে যায় আর বিদ্রোহীরা জয়লাভ করে । অনেক সময় বিদ্রোহীরা পরাজয়ও বরণ করে। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)কে রিপোর্ট দেওয়া হলো, ব্যবিলনে পুলিশ বিভাগে যেসব কিবতি ধরিস্টান আছে, তাদের মাঝে বিদ্বোহের আলামত পরিলক্ষিত হচ্ছে । তারা বলে ফিরছে, আমরা এই পশ্চাদপদ আরব মুসলমানদের অধীনে থাকব না। তখন সব কজন মুসলিম সেনাপতির নিশ্চিত ধারণা ছিল, সিপাহসালার আদেশ জারি করবেন, কিবতিদের শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে ফেলো । যদি ওরা এরূপ বিদ্রোহমূলক চিন্তাধারা থেকে বিরত না হয়, তা হলে ওদের কঠিন শাস্তি দাও, যা অন্যদের জন্য শিক্ষার ওপরকরণ হয় । কিন্তু যে- আমর ইবনুল আস নিজের গোটা বাহিনীকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেন, রিপোর্ট শুনে তিনি একদম চুপ রইলেন- মুখে একটি শব্দও উচ্চারণ করলেন না দড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।