অনিঃশেষ আলো $ ৮৯ “আরেকটি বিষয় মনে রাখতে হবে'- অপর এক সেনাপতি বলল- সেনাপতি থেকে শুরু করে সাধারণ সিপাই পর্যন্ত প্রত্যেকের চরিত্র এতই পবিত্র যে, সুচতুর বরূপসি যুবতিদের দ্বারাও তাদের ফাঁসানো সম্ভব নয় । কোনো উপায়েই আপনি তাদেরকে তাদের প্রত্যয় ও লক্ষ্য থেকে সরাতে পারবেন না । ইতিমধ্যেই তারা মিশরের বেশ কটি নগরী জয় করে নিয়েছে । কিন্তু একটি অমোঘ বাস্তবতা হলো, একজন মুসলমানও কোনো নারীর প্রতি কুদৃষ্টিতে তাকিয়েছে এমন কোনো তথ্য আমি পাইনি । বরং তারা বিজিত অঞ্জলগুলোর মেয়েদের ইজ্জতের প্রহরীর ভূমিকা পালন করছে ।... “আমার মাথায় একটি পরিকল্পনা এসেছে । গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। আপনি জানেন মাননীয় প্রধান বিশপ! হাজার-হাজার মিশরি বেদুইন মুসলিম বাহিনীতে গিয়ে যোগ দিয়েছে এবং পুরোপুরি বিশ্বস্ততার সাথে মুসলমানদের হয়ে লড়াই করছে । তাদের অনেকে ইসলাম গ্রহণ করে মুসলমানও হয়ে গেছে । তবে অধিকাংশই এমন, যারা আপন ধর্ম বজায় রেখেই মুসলমানদের পক্ষে কাজ করছে। মেয়েদের মাধ্যমে কিংবা অর্থের লোভ দেখিয়ে এই লোকগুলোকে আমাদের স্বার্থে ব্যবহার করা যেতে পারে । একটা পদ্ধতি হলো, স্বার্থ নিয়ে বেদুইনরা মুসলমানদের সঙ্গ ত্যাগ করে আপন বাড়ি-ঘরে ফিরে আসবে । এর ছারা মুসলমানদের একটা ক্ষতি হবে, তাদের জনসংখ্যা বিপুলভাবে কমে যাবে । আরেকটা ক্ষতি হবে, অন্য যেসব বেদুইন মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিচ্ছে, এদের দেখাদেখি সেই ধারাটা বন্ধ হয়ে যাবে । এর জন্য প্রথমে বেদুইন-নেতাদের পারি । আবার অর্থ ও সেনাদানার টোপ দিয়েও তাদের বাগে আনতে পারি ।' “হাঃ এই প্রস্তাব নিয়ে চিন্তা করা যেতে পারে'- প্রবীণ সেনাপতি বলল- “বেদুইনদের যদি আমাদের জালে নিয়ে আসতে পারি, তা হলে মুসলমানদের দুর্বল করার আরও একটি পন্থা অবলম্বন করা যেতে পারে । তা হলো, এই হাজার-হাজার বেদুইন সুসলমানদেরই সাথে থাকবে । কিন্তু যখনই মওকা পাবে, অমনি তাদের ধোকা দেবে এবং তাদের পিঠে খড়গ ঢুকিয়ে দেবে । “আপনারা আমার মনের কথাটা বুঝে ফেলেছেন'_.কায়রাস বললেন- “আমি আবারও বলছি, যে-শক্রর আপনারা মুখোমুখি মোকাবেলা করতে পারবেন না, তার ওপর মাটির নিচ থেকে আক্রমণ করুন কিংবা তাদের মাঝে এমন লোক ঢুকিয়ে দিন, যে বন্ধুত্বের ধোকা দিয়ে তাদের পিঠে আঘাত হানবে ।' এবার কায়রাস তার সেই তিন পাদরির প্রতি মনোযোগী হলেন, যারা বৈঠকে উপস্থিত ছিল । বললেন, একাজটি আপনারা তিনজন করতে পারেন । আপনাদের ধর্মপ্রচারকদের বলুন, তারা কোনো-না-কোনো বেশে ওই বেদুইনদের সাথে দ$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।