Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৮৮ আন্ডারগ্রাউন্ড ময়দানকেও অধিকতর মজবুত ও সক্রিয় রাখব । চিস্তা করুন, এ ব্যাপারে আমরা কী করতে পারি ।' গুপ্তচরবৃত্তি ও নাশকতা চালানোর জন্য সুন্দরী মেয়েদের পাঠানো হোক'- এক সেনাপতি বলল- “একটা রূপসি যুবতি মেয়ে কত কিছু করতে পারে আপনারা সবাই জানেন ।' “কিন্ত এখানে আমাদের গোয়েন্দাগিরির দরকার নেই'- কায়রাস বললেন- “গোয়েন্দাগিরি সেই দুশমনের করা হয়, যার সম্পর্কে জানা থাকে না, তার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সে কোন দিকে মুখ করবে । আরবের এই বাহিনীর ব্যাপারে আমরা সবাই জানি, তারা এস্কান্দারিয়ার দিকে এগুচ্ছে এবং এখানে এসে তারা নগরীটা অবরোধে নিয়ে নেবে । এই আরবদের কোনো একটা ব্যাপারও আমাদের অগোচর নয় । আমার মতামত হলো, কিছু সৈন্য সামনে পাঠিয়ে দিন, যারা সময়ের আগেই এসে আমাদের জানাবে, শক্রবাহিনীর গতি কোন দিকে এবং তাদের অগ্রযাত্রার গতি কেমন ।' 'আমি আপনার সঙ্গে একমত প্রধান বিশপ!'- আরেক সেনাপতি বলল- “মেয়েদের ব্যবহার যদি করতেই হয়, অন্য কোনো উপায়ে করুন । আমার পরামর্শ হলো, মুসলমানদের সেনাপ্রধানকে হত্যা করা হোক । তাকে বাইরে কোথাও খুন করা সম্ভব নয় । সহজ ও তাৎক্ষণিক পঙ্থাটা হলো, আমাদের কোনো মেয়ে একটা নির্যাতিতা ও বিপন্না নারীর বেশে তার কাছে গিয়ে আশ্রয় নেবে । তারপর দিনকতক থাকার পর মওকামতো তার খাবারে বিষ মিশিয়ে দেবে ।' “সেনাপ্রধানকে হত্যা করায় মুসলিম বাহিনীতে কোনো ব্যত্যয় ঘটবে না'_ সিনিয়র সেনাপতি বলল- “অপর কোনো সালার তার জায়গাটা পূরণ করে ফেলবে | এটা মনোবল ভেঙে যায় এবং তারা পালাতে শুরু করে । এমনকি একজন সেনাপতিও যদি প্রাণ হারায়, তা হলে গোটা বাহিনী পিছপা হয়ে যায় । কিন্তু মুসলমানদের কোনো রাজা নেই । আমি তাদের কাছে থেকে দেখেছি এবং তাদের স্বভাব-চরিব্র ও রীতিনীতি বুঝবার চেষ্টা করেছি। তারা তাদের সিপাহসালারের আদেশে নয়- তাদের খোদার আদেশে যুদ্ধ করে, যাকে তারা “আল্লাহ' নামে ডাকে | তাদের মাঝে শৃঙ্খলা এত বেশি যে, সেনাপতিদের কমান্ডের বাইরে একপা-ও ফেলে না। অবাধ্যতা কী জিনিস তারা জানে না। যদি একজন সেনাপতির মৃত্যু ঘটে, তা হলে সৈন্যদের উদ্দীপনা আগের চেয়েও বেড়ে যায় । তখন সবাই একমত হয়ে আরেকজনকে সেনাপতি নিযুক্ত করে নেয়। কাজেই তাদের দুর্বল করতে আমাদের অন্য কোনো পন্থা খুজে বের করতে হবে ।' ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।