Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৫ ৮৭ “অল্প কিছু সৈন্য থিওডোরের জন্য পাঠিয়ে দেওয়া হোক". প্রবীণ সেনাপতি বলল- “হতে পারে, তিনি এর দ্বারা-ই লক্ষ্য অর্জনে সক্ষম হবেন । নাহয় সেই বাহিনীটিকে একস্কান্দারিয়ার প্রতিরক্ষার জন্য এখান থেকে খানিক দূরে কায়রাস তখনই আদেশ জারি করলেন, দুই ইউনিট সেনা কারিউন পাঠিয়ে দাও । চা কায়রাস সাথে করে একদল ধর্মপ্রচারকের একটা বহর নিয়ে এসেছিলেন । মিশরে এসে তাদের কী করতে হবে দলটিকে সেই নির্দেশনা তিনি বাজিস্তিয়া বসেই দিয়ে এনেছেন । দলে তিনজন বড় পাদরিও ছিল, যারা কায়রাসের পরম বিশ্বস্ত সহকারী | মিশরের রাজমহলে বসে কায়রাস জ্ঞাত হলেন, এখানকার পরিস্থিতি সুখকর নয় এবং সেনাপতি থিওডোর নানা আবর্তে জড়িয়ে গেছেন । শুনে তখনই তিনি একটি কনফারেন্সের আয়োজন করে ফেললেন । তাতে এক তো উপস্থিত ছিল সেনাবাহিনীর অধিনায়কবৃন্দ । আর ছিল এই তিনজন বড় পাদরি । গোয়েন্দা বিভাগের দুজন ও প্রশাসনের তিন-চারজন কর্মকর্তাকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলো । কায়রাস কক্ষের দরজাটা বন্ধ করিয়ে নিলেন । কারণ, সমস্ত কার্যক্রম ও আলাপ-আলোচনা তিনি গোপনে সারতে চাচ্ছিলেন। ইতিহাস কোনো গোপনীয়তাকেই গোপন থাকতে দেয় না। কিছুদিন পর রুদ্ধদ্বার কক্ষের আলাপচারিতা কোনো-না-কোনো মাধ্যমে ইতিহাসের কৌচড়ে এসে পড়ে । কায়রাসের এই কনফারেন্সও ইতিহাস আবরণমুক্ত করে দিয়েছে এবং পরবর্তী ঘটনাবলি ইতিহাসের সেই তথ্যাবলিকে সত্যায়ন করছে। “আমার ভাইয়েরা!'_ কায়রাস বললেন- “একটি বাস্তবতা আমাদের স্বীকার করে নিতে হবে যে, আমাদের বাহিনী মুসলমানদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং কাপুরুষের মতো মিশরটাকে তাদের হাতে তুলে দিয়েছে। আমি আপনাদের এজন্য সমবেত করেছি যে, আমাদের ভেবেচিন্তে একটা পথ বের করতে হবে, এই আরবদের এ দেশ থেকে কীভাবে তাড়ানো যায় ৷ আমি প্রস্তাব পেশ করব । পরে আপনারা পরামর্শ দেবেন । শেষে আমরা একটি পরিকল্পনা ঠিক করে নেব এবং সেই অনুপাতে অভিযান চালাব । আমার প্রস্তাব হলো, শুধু সমরাঙ্গনকেই সুদৃঢ় করে নেওয়া যথেষ্ট নয় । আমাদের রণময়দান সব জায়গাতেই মজবুত ছিল । কিন্তু আমাদের বাহিনী তার একটিতেও অটল থাকতে পারেনি । আমি ভেবে কুল পাচ্ছি না, মুসলমানরা ব্যবিলনটা কীভাবে নিল! এখন অবশ্য আমরা এ বিষয়ে আলোচনায় যাব না। আমি বলছি, আমাদেরকে আরও একটা রণক্ষেত্র খুলে নিতে হবে, যার কার্যক্রম পরিচালিত হবে মাটির তলে । মুসলমানদের আমরা প্রতারণার মাধ্যমে পরাজিত করতে পারি । লড়ব তো সমরাঙ্গনেই; কিন্তু আমরা ফড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।